home top banner

খবর

ঢাকা হবে দুর্ভোগের নগর
২৬ ডিসেম্বর, ১২
 Posted By:   Healthprior21
  Viewed#:   14

আজ থেকে তিন দিন রাজনৈতিক কর্মসূচি

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আজ বুধবার দিনব্যাপী গণসংযোগ কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পাঁচটি পথসভা করবেন। আগামীকাল বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন। এক দিন পর শনিবার একই স্থানে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল। মাঝখানে শুক্রবার কোনো কর্মসূচি না থাকলেও আগের দুই দিনের প্রভাবে এদিনও নগরের রাস্তায় থাকবে বাড়তি চাপ। সব মিলিয়ে ২০১২ সালের শেষ দিনগুলোতে ঢাকার রাস্তায় মানুষের ভোগান্তি বিভীষিকাময় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সব মহল।

স্বাভাবিক কর্মদিবসগুলোতে এমনিতে রাজধানীবাসীকে যানজটে নাকাল হতে হয়। তার ওপর রাজপথে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি থাকলে ভোগান্তি হয়ে ওঠে দুর্বিষহ। গত শনিবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল গণমিছিল এবং পরদিন রোববার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের গণবিক্ষোভ কর্মসূচির কারণেও এ রকম পরিস্থিতির শিকার হতে হয়েছে নগরবাসীকে।
১৮ দলের কর্মসূচি অনুযায়ী, খালেদা জিয়া রাজধানীর বিভিন্ন এলাকায় যে পাঁচটি পথসভায় বক্তৃতা করবেন, সবগুলো হবে রাস্তার ওপর। এসব পথসভা করতে গিয়ে তিনি নগরের প্রায় সব প্রধান সড়ক প্রদক্ষিণ করবেন। সঙ্গে থাকবে নেতা-কর্মীদের গাড়িবহর। একই সঙ্গে বিভিন্ন এলাকায় রয়েছে মিছিলের আয়োজন। রাজধানীর আশপাশের এলাকা থেকেও দলীয় নেতা-কর্মীরা মিছিল নিয়ে পথসভায় যোগ দেবেন। সব মিলিয়ে পুরো ঢাকার রাস্তায় মানুষের যে দুর্ভোগ হবে, তার জন্য গতকাল সংবাদ সম্মেলনে আগাম দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মুখপাত্র তরিকুল ইসলাম।
একইভাবে পরদিন মহানগর আওয়ামী লীগের কাউন্সিলেও নগরের বিভিন্ন এলাকা থেকে ট্রাকে-বাসে ও পায়ে হেঁটে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন নেতা-কর্মীরা। এর এক দিন পর শনিবারের একই স্থানে হবে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল। তাতে সারা দেশ থেকে দলীয় নেতারা অংশ নেবেন। তাঁদের সঙ্গে থাকবে কর্মী-সমর্থকদের বহর। একে কেন্দ্র করে শাহবাগ, রমনা পার্ক ও মৎস্য ভবনের আশপাশের সড়কে তৈরি হবে অচলাবস্থা। আর এর চাপ পড়বে রাজধানীর অন্যান্য ব্যস্ত সড়কেও।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির কারণে রাজধানী অচল হয়ে যায়। এটা সব দলের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু দুর্ভোগের শিকার মানুষ গালি দেয় আমাদের।’
ঢাকার মতো নিত্য যানজটের নগরে কর্মদিবসে কর্মসূচি পালন করে মানুষকে অসহনীয় কষ্টের মধ্যে ফেলবেন, নাকি এসব কর্মসূচির জন্য ছুটির দিন বেছে নেবেন—এ ব্যাপারে জনস্বার্থে রাজনৈতিক নেতাদের একটা সিদ্ধান্তে আসা উচিত বলে মন্তব্য করেন নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা।

content aggregation:healthPrior21
source:prothom-alo
http://www.24livenewspaper.com/site/index.php?url=www.prothom-alo.com

Please Login to comment and favorite this News
Next Health News: ঢাকায় পাঁচটি পথসভায় ভাষণ দেবেন খালেদা
Previous Health News: খালেদার গণসংযোগ এক ঘণ্টা পেছাল

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')