home top banner

খবর

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হচ্ছে আজ
০১ জানুয়ারী, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   23


দেশে পণ্য ও সেবা প্রদর্শনীর সবচেয়ে বড় আসর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৩ (ডিআইটিএফ) আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে মেলার উদ্বোধন করবেন। এবারই প্রথম অনলাইনে কেনাবেচার (ই-শপিং) সুবিধাসহ বাণিজ্য মেলা হচ্ছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে শেরেবাংলানগরে মাসব্যাপী এ মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলায় বয়স্কদের জন্য ২০ টাকা ও শিশুদের জন্য ১০ টাকা প্রবেশমূল্য ধরা হয়েছে। গতকাল সোমবার মেলা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জিএম কাদের এসব তথ্য জানান। বাণিজ্য মেলার ১৮তম এ আসরে মোট স্টল থাকবে ৫০৬টি। দেশীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ১২টি দেশের ৩১টি বিদেশি প্রতিষ্ঠান তাদের পণ্যের পসরা বসাবে। অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, ইরান, চীন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো। মেলায় প্যাভেলিয়ন, প্রিমিয়ার প্যাভেলিয়ন, মিনি প্যাভেলিয়ন, সাধারণ স্টল ও রেস্টুরেন্টসহ বিভিন্ন স্টলে রকমারি সরঞ্জাম, কসমেটিকস, স্টেশনারি, ইলেকট্রনিক্স পণ্য, পাটজাত পণ্য, কার্পেট, চামড়াজাত পণ্য ও পাদুকা, জুয়েলারি, খেলনা, সিরামিকস পণ্য, মেলামাইন বস্ত্র, আসবাবপত্র, হস্তজাত তৈজসপত্রসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হবে। গত দুই বছরের মতো এবারের মেলাতেও বাংলাদেশের ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে বিভিন্ন তথ্য জানাতে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ নামে বিশেষ প্যাভিলিয়ন রাখা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেন, আশা করছি, এবারের মেলায় প্রতিদিন এক লাখেরও বেশি দর্শনার্থী হবে এবং তাত্ক্ষণিক কার্যাদেশ পাওয়া যাবে। বাণিজ্য মেলার জন্য এতদিনেও স্থায়ী কোন ভেন্যু গড়ে উঠেনি। এর ফলে প্রতিবছর অস্থায়ীভাবে মেলার আয়োজন করার পর আবার তা ভেঙ্গে ফেলা হয়। এর ফলে প্রতিবছর কোটি কোট টাকা অপচয় হচ্ছে। বাণিজ্য মেলার জন্য স্থায়ী ভেন্যুর বিষয়ে এরকম এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মেলা আয়োজনের জন্য ঢাকার পূর্বাচলে একটি স্থায়ী ভেন্যু করার চেষ্টা চলছে। সেখানে আমাদেরকে ১০ একর জমি দেয়ার কথা বলা হয়েছে। আমরা চেয়েছি ২০ একর। যদি না পাই তবে ১০ একরেই কাজ শুরু করবো। এবারই প্রথমবারের মতো মেলায় মেডিক্যাল সেন্টার থাকছে। সেখানে প্রাথমিক চিকিত্সা পাওয়া যাবে। এছাড়া খাবারের মান নিশ্চিত করতে ও দাম তদারকি করতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অফিস থাকবে বলেও জানান তিনি। মেলার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, মেলায় নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ১০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসানো হয়েছে। থাকবে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরাও। ২০১১ সালের মেলায় ২৫ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া যায়। গতবার সেটি দাঁড়ায় ৪৩ কোটিতে। আর এবারের মেলায় এই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫ কোটি টাকা।
content aggregation:healthPrior21
source:.ittefaq
http://www.24livenewspaper.com/site/index.php?url=www.ittefaq.com.bd

Please Login to comment and favorite this News
Next Health News: পরিচ্ছন্ন দেশ গড়তে ঝাড়ু হাতে বিজ্ঞানী আবেদ চৌধুরী রাস্তায়
Previous Health News: Clinton clot 'behind right ear'

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')