home top banner

খবর

জিহ্বা ব্যথা ও জ্বালাপোড়া
১৯ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   137

জিহ্বায় ব্যথাকে ডাক্তারি ভাষায় গ্লসোডাইনিয়া বলা হয়। গ্লসো বলতে বোঝায় জিহ্বা আর ডাইনিয়া অর্থ ব্যথা। জিহ্বার ব্যথার সঙ্গে জ্বালাপোড়া ভাব অনুভূত হতে পারে সেগুলো হলো_
দীর্ঘমেয়াদি মুখের প্রদাহ
দাঁত তোলার সময় স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে।
শুষ্ক মুখের বিরূপ প্রতিক্রিয়া
মুখে ছত্রাক সংক্রমণ
ভিটামিনের স্বল্পতার কারণে।
অ্যালার্জিজনিত কারণে
রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে
মানব দেহের হরমোনের তারতম্যের কারণে
তামাকসামগ্রী ব্যবহারের কারণে
দুশ্চিন্তা বা বিষণ্নতায়
কিছু ওষুধ সেবনের কারণে
যেমন- ক. ডাইয়ুরেটিকস জাতীয় ওষুধ, খ. ডায়াবেটিস রোগে মুখে খাওয়ার ওষুধ, গ. দীর্ঘদিন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধ সেবন গ্লসোডাইনিয়া বা জিহ্বায় ব্যথা বার্নিং মাউথ সিনড্রোমের একটি লক্ষণ হতে পারে। তবে বার্নিং মাউথ সিনড্রোমে শুধু জিহ্বাই আক্রান্ত হয় না বরং মুখের বিভিন্ন স্থান আক্রান্ত হতে পারে। গ্লসোডাইনিয়ায় জিহ্বায় জ্বালাপোড়া অনুভূত হতে পারে এমনকি খাবার সময় কোনো ঝাল জাতীয় খাবার না খেলেও। জিহ্বার ব্যথা কতদিন স্থায়ী হবে তা নির্ভর করে কী কারণে ব্যথা অনুভূত হচ্ছে তার ওপর। যদি মুখের অভ্যন্তরে কোনো ধারালো দাঁত থাকে তাহলে অবশ্যই তার সমাধান করতে হবে দ্রুত। তা না হলে জিহ্বার ব্যথা কোনোভাবেই দূরীভূত হবে না।
চিকিৎসা:
যেসব কারণে জিহ্বার প্রদাহ হতে পারে তা সমাধান করতে হবে।
দাঁতে স্থাপিত ক্রাউন বা কৃত্রিম দাঁত অমসৃণ থাকলে তা মসৃণ করতে হবে।
ফিলিংয়ের অসম স্থান মসৃণ করতে হবে।
স্থানীয়ভাবে প্রয়োগকারী কিছু মলম যথাযথ পদ্ধতিতে অন্য ওষুধের সঙ্গে মিশ্রিত করা প্রয়োগ করা যেতে পারে। তবে আমাদের দেশে যেসব মলম সচরাচর প্রয়োগ করা হয় অনেক ক্ষেত্রেই তা রোগীর কোনো কাজে আসে না।
রিংগয়াল নার্ভ বা স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে মাইক্রোসার্জারির প্রয়োজন হতে পারে।
বেনজোডায়জিপিন বা বিষণ্নতানাশক ওষুধ প্রয়োজন হলে প্রয়োগ করতে হবে। একটি কথা না বললেই নয়। জিহ্বায় ব্যথা বা গ্লসোডাইনিয়া প্রায় ১৫০টি কারণে হতে পারে। সবার সচেতনতার জন্য একটি গাইডলাইন প্রদান করা হলো। তার মানে নয় চিকিৎসা স্বল্প পরিসরে সীমাবদ্ধ।

 

 

সূত্র - দৈনিক যায়যায়দিন

Please Login to comment and favorite this News
Next Health News: আজ উদ্বোধন জাতীয় ইএনটি হাসপাতাল
Previous Health News: নারীর গড় আয়ু বেড়েছে ৩ বছর

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')