home top banner

খবর

জরায়ুমুখের ক্যানসার নিরাময়যোগ্য
০৯ মার্চ, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   79

 নারীদের জরায়ুমুখের ক্যানসার উপযুক্ত চিকিৎসা পেলে নিরাময় করা সম্ভব। জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে দরকার সচেতনতা। ঝুঁকিপূর্ণ বিষয়গুলো এড়িয়ে চললে এ রোগ প্রতিরোধ করা যেতে পারে।
ঝুঁকি 
১. অল্প বয়সে বিয়ে, একাধিক বিয়ে, একাধিক যৌনসঙ্গী কিংবা স্বামীর একাধিক যৌনসঙ্গী।
২. ঘন ঘন সন্তান ধারণ।
৩. দীর্ঘদিন একটানা জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন (১২ বছরের অধিক সময়)।
৪. তামাক ও তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার যেমন ধূমপান, পানের সঙ্গে জর্দা, তামাক পাতা সেবন ও তামাকের গুঁড়া ব্যবহার।
৫. অপুষ্টি।
প্রতিরোধে চাই সচেতনতা
১. পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল যৌনজীবন যাপন করা।
২. নিয়মিত পেপস স্মেয়ার টেস্টে অংশ নেওয়া।
৩. ৯ থেকে ২৫ বছরের মধ্যে এইচপিভি টিকা নেওয়া।
চারজনে একজন
আমাদের দেশে মেয়েদের ক্যানসারের ২৫ শতাংশই হলো জরায়ুমুখে ক্যানসার। 
২০ : বছরের নিচে এ রোগ হয় না। ৩৫-৫৫ বছর বয়সী নারীরা আক্রান্ত হন। 
লক্ষণ: প্রাথমিক পর্যায়ে তেমন কোনো উপসর্গ থাকে না। সহবাসের পর রক্তের ফোঁটা একটি গুরুত্বপূর্ণ সংকেত। পানির মতো স্রাব/ সাদা ঘন স্রাব/ দুর্গন্ধ স্রাব/ লাল পানির মতো স্রাব (সঙ্গে রক্তক্ষরণ) দেখা যায়। মাসিকে অস্বাভাবিক রক্তক্ষরণ
পরীক্ষা: পেপস স্মেয়ার পরীক্ষার মাধ্যমে একেবারে প্রাথমিক পর্যায়ে, এমনকি ক্যানসার-পূর্ব অবস্থায় এ রোগ শনাক্ত করা যায়। এতে কোনো ব্যথা হয় না। খরচও কম। 
৬৪: বছর পর্যন্ত প্রতি তিন বছর পর পর পরীক্ষা দরকার। বিয়ের তিন বছর পর থেকে পেপস স্মেয়ার পরীক্ষা শুরু করা উচিত।

 

সূত্র  : প্রথম আলো

 

http://www.prothom-alo.com/detail/date/2013-03-08/news/334855

Please Login to comment and favorite this News
Next Health News: Salt linked to immune rebellion in study
Previous Health News: More Deaths, Illness Linked to Energy Drinks

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')