home top banner

খবর

ছত্রাকের প্রিয় জায়গা পা!
২৫ মে, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   144

 মানুষের শরীরের সব জায়গাতেই ছত্রাক থাকে। তবে তাদের প্রিয় জায়গা পা, বিশেষ করে পায়ের গোড়ালি, পায়ের আঙুলের নখের নিচে ও আঙুলের 

 
ফাঁকে। নতুন গবেষণার ভিত্তিতে এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ন্যাশনাল হিউম্যান জিনম রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। এটি এ 
 
ধরনের প্রথম গবেষণা। গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী নেচার-এ। মানুষের ত্বকে সাধারণত বিভিন্ন ধরনের ছত্রাক বাস করে। 
 
তবে শুধু পায়েই থাকে ২০০ ধরনের বিভিন্ন ছত্রাক। এর মধ্যে গোড়ালিতেই থাকে প্রায় ৮০ ধরনের ছত্রাক। এগুলো সাধারণত কোনো ক্ষতি না 
 
করলেও কোনো কোনো সময় এর সংক্রমণ হয়ে থাকে। গবেষকেরা বলছেন, মানবশরীরে ছত্রাকের অবস্থান নির্ণয়ের ফলে ভবিষ্যতে ত্বকের সমস্যা, 
 
বিশেষ করে খেলোয়াড়দের পায়ের চিকিৎসায় সুফল পাওয়া যাবে। বিবিসি।
 
 
 
Source: http://www.prothom-alo.com/detail/date/2013-05-24/news/354723

Please Login to comment and favorite this News
Next Health News: গর্ভবতীর জন্য আয়োডিন জরুরি
Previous Health News: এক বছরের শিশুর মুখেই শক্ত খাবার!

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')