home top banner

খবর

চিন্তাশক্তি বাড়ায় চুইংগাম!
০৪ ফেব্রুয়ারী, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   97

 

 

চুইংগাম কি সত্যি সত্যিই মানুষের চিন্তাশক্তি ও সতর্কতা বাড়ায়? বিজ্ঞাপনে এ রকম প্রচার দীর্ঘদিন ধরেই চলছে। আমরা তা উড়িয়ে দিলেও এ ব্যাপারে প্রথমবারের মতো বৈজ্ঞানিক প্রমাণ মিলেছে। ব্রেইন অ্যান্ড কগনিশন সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, চুইংগাম মানুষের প্রতিক্রিয়া ১০ শতাংশ পর্যন্ত বাড়ায় এবং মস্তিষ্কের আটটি ভিন্ন স্থানে প্রভাব ফেলে।মস্তিষ্কে রক্ত সরবরাহ বৃদ্ধির মাধ্যমে চুইংগাম মানুষকে চনমনে করে তোলে বলে ধারণা প্রচলিত রয়েছে। গবেষকেরা একদল স্বেচ্ছাসেবীর ওপর চুইংগাম খাওয়া অবস্থায় এবং না খাওয়া অবস্থায় পরীক্ষা চালান। মনোযোগে বিঘ্ন এড়াতে তাঁদের স্বাদবিহীন চুইংগাম দেওয়া হয়। এ সময় তাঁদের মস্তিষ্কের চৌম্বকীয় অনুরণনের ছবি তোলা (স্ক্যান) হয়। ৩০ মিনিটব্যাপী ওই পরীক্ষায় তাঁদের সামনে একটি পর্দায় জটিল একাধিক সমস্যার সমাধান জানতে চাওয়া হয়। এ সময় তাঁদের সতর্কতা ও প্রতিক্রিয়ার মাত্রা পরিমাপ করে দেখা যায়, চুইংগাম চিবানোর সময় তাঁদের মস্তিষ্কের সতর্কতা ও প্রতিক্রিয়া বেড়ে গিয়েছিল। চুইংগাম মুখে না থাকা অবস্থায় স্বেচ্ছাসেবীদের মধ্যে প্রতিক্রিয়া ঘটতে ৫৪৫ মিলিসেকেন্ড সময় লেগেছে। অপরদিকে চুইংগাম মুখে থাকা অবস্থায় তাঁদের প্রতিক্রিয়া হয় ৪৯৩ মিলিসেকেন্ডে।

জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব রেডিওলজিক্যাল সায়েন্সেসের গবেষকেরা জানান, চুইংগাম মানুষের উপলব্ধির প্রকাশ ত্বরান্বিত করে। 

ইনডিপেনডেন্ট

Please Login to comment and favorite this News
Next Health News: Dentists, students besiege CS office to press 6-pt demand
Previous Health News: ভৈরব থেকে অ্যাসিড কেনা হয়, কারখানার মালিক গ্রেপ্তার

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')