চিকিৎসাবিজ্ঞানে ড. ফেরদৌসী কাদরী পাচ্ছেন 'গ্র্যান্ড প্রাইজ'
১৩ মে, ১২
Posted By: Healthprior21
Viewed#: 25
চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় বিরল সম্মান বয়ে এনেছেন বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। তিনি ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ক্রিস্টোফি অ্যান্ড রোদেফি মেরিউঙ্ ফাউন্ডেশনের 'গ্র্যান্ড প্রাইজ ২০১২'-এর জন্য মনোনীত হয়েছেন। 'গ্র্যান্ড প্রাইজ' বিশ্বব্যাপী বিজ্ঞানীদের কাছে ক্রিস্টোফি মেরিউঙ্ প্রাইজ হিসেবে পরিচিত।
ড. ফেরদৌসী কাদরী বাংলাদেশে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা প্রতিষ্ঠানে (আইসিডিডিআরবি) দীর্ঘদিন ধরে সংক্রামক ব্যাধি নিরাময় ও নির্মূলে বিভিন্ন পর্যায়ের গবেষণার মাধ্যমে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রেখে আসছেন। বিশেষত ডায়রিয়া, কলেরা, টাইফয়েডসহ আরো কিছু রোগ নিয়ে নিবিড়ভাবে গবেষণায় যুক্ত রয়েছেন তিনি। এসব রোগের ভ্যাকসিন নিয়ে গবেষণায় তাঁর অবদানও আন্তর্জাতিকভাবে সমাদৃত। বাংলাদেশের কোনো বিজ্ঞানী এর আগে এ অ্যাওয়ার্ড পাননি। 'গ্র্যান্ড প্রাইজ ২০১২'-এর প্রাইজমানি হিসেবে ড. কাদরী পাঁচ লাখ ইউরো বা বাংলাদেশি পাঁচ কোটি ২০ লাখ টাকাসহ সম্মাননা স্মারক পাবেন বলে আইসিডিডিআরবি সূত্র জানায়। গত সপ্তাহে 'গ্র্যান্ড প্রাইজ ২০১২' আয়োজকরা এ ঘোষণা দেন। আগামী ৬ জুন আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ড ড. কাদরীর হাতে তুলে দেওয়া হবে।
ড. ফেরদৌসী কাদরী গতকাল রবিবার কালের কণ্ঠকে বলেন, 'আমার দীর্ঘদিনের কাজের মূল্যায়নস্বরূপ আমাকে এত বড় সম্মানে ভূষিত করা হয়েছে। এখন আমার দায়িত্ব আরো বেড়ে গেছে। আমি আমার কাজের পরিধি আরো বাড়িয়ে দেশের গবেষণা ও স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়নে আরো ভূমিকা রাখব।' তিনি বলেন, 'আমার এ অর্জন স্বভাবতই দেশের অর্জন। এ অর্জনের পেছনে আমার সহকর্মীদের অবদান রয়েছে, মানুষের অবদান রয়েছে। অনেক দিন ধরেই স্বপ্ন ছিল দেশের গবেষণাকে অনেক ওপরে নিয়ে যাওয়ার। এখন এটা অনেকটা সহজ হয়ে গেল। আশা করি এর মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতে গবেষণায় ভূমিকা থাকবে।'
ফেরদৌসী কাদরী জানান, ১৯৮৮ সালে আইসিডিডিআরবিতে যোগ দেওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রির শিক্ষক ছিলেন। গবেষণার জন্য ২০০৮ সালে বাংলাদেশ একাডেমী অব সায়েন্স থেকে স্বর্ণপদক লাভ করেন তিনি
আরও খবর
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷
কিন্তু...
আরও দেখুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে।
বুধবার ঢাকা...
আরও দেখুন
অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়।
ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে
১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।...
আরও দেখুন
চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে।
এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল...
আরও দেখুন
ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷
বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে...
আরও দেখুন
বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।...
আরও দেখুন