home top banner

খবর

চিকিৎসকের ২১টি পদে কর্মরত মাত্র পাঁচজন
০২ ফেব্রুয়ারী, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   76

 

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১টি পদের মধ্যে মাত্র পাঁচজন কর্মরত আছেন। এ অবস্থায় চিকিৎসা নিতে আসা অনেক রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যান।
উপজেলার মিলনপুর ইউনিয়নের মিলনপুর গ্রামের আউয়াল মিয়া (৫৫) দাঁতের ব্যথায় ভুগছিলেন। তিনি শনিবার চিকিৎসার জন্য হাসপাতালে এলে তাঁকে ভর্তি না করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই দিন দুর্গাপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের হোসেন মিয়া (৫০) নাকের ব্যথার চিকিৎসা নিতে এলে চিকিৎসকের অভাবে তাঁর চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি বলে তিনি অভিযোগ করেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নে প্রায় ছয় লাখ লোকের বাস। ২০০৭ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩২ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। ২০০৭ সালের অক্টোবর মাসে এই স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর পরই ছয়জন চিকিৎসক প্রেষণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এমনিতেই চিকিৎসক সংকট। তার ওপর দীর্ঘদিন ধরে কয়েকজন চিকিৎসক প্রেষণে রয়েছেন।
এ ছাড়া দীর্ঘদিন স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটিও বিকল হয়ে পড়ে আছে। চিকিৎসকের অভাবে পাঁচ বছর ধরে ইসিজিযন্ত্রটি বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে। অস্ত্রোপচারের কক্ষটিও বন্ধ রয়েছে। এসব নানা কারণে চিকিৎসাসেবা দিতে কষ্ট হচ্ছে।
জেলা সিভিল সার্জন রিয়াজুল ইসলাম বলেন, ‘চিকিৎসকের প্রেষণে চাকরি করার বিষয়টি আমাদের এখতিয়ারে নেই। এটি বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর দেখে থাকে।’
স্বাস্থ্য অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম জানান, চিকিৎসকের প্রেষণের বিষয়টি ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের কার্যালয় থেকে করা হয়। যেখানে একেবারেই চিকিৎসক নেই, সেখানে তাঁদের প্রেষণে কাজ করার অনুমতি দেওয়া হয়।

content aggregation:healthPrior21

source:prothom-alo.

http://www.prothom-alo.com/detail/date/2013-02-02/news/325992

Please Login to comment and favorite this News
Next Health News: সোহরাওয়ার্দী হাসপাতাল: রোগীর ভিড় নেই, শয্যা ফাঁকা
Previous Health News: ৫০-৬৯ বছর বয়সে সহানুভূতি বাড়ে

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')