home top banner

খবর

চারদিকে ফ্লু: কীভাবে এড়াবেন?
২১ জানুয়ারী, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   45

 

অক্টোবর-মে মাস হচ্ছে ফ্লুর সময়। আর জানুয়ারি-ফেব্রুয়ারিতে এর প্রাদুর্ভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। সর্দি, কাশি, জ্বর, নাক দিয়ে অনবরত পানি পড়া, মাথা ব্যথা, চোখ ব্যথা, মাথা ভার লাগা, কখনো কখনো পেট খারাপ—এই হচ্ছে ফ্লুর লক্ষণ।
 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ফ্লু ছড়ানোর জন্য দায়ী। এই ভাইরাস প্রতি ঋতুতে নিজের গতি-প্রকৃতি বদলায়। এ জন্য কোনো কার্যকর ওষুধ বা ভ্যাকসিন আজও তৈরি করা সম্ভব হয়নি।
 হাঁচি বা কাশির মাধ্যমে রোগীর নাক-মুখ থেকে ভাইরাস প্রায় ছয় ফুট দূরত্ব পর্যন্ত ছড়াতে পারে। যে জায়গায় এটি পড়ে সেখানে আট ঘণ্টা পর্যন্ত জীবিত থাকে।
 ফ্লুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশু ও বৃদ্ধরা। এ ছাড়া রোগ প্রতিরোধক্ষমতা কম এমন কেউ যেমন ডায়াবেটিস ও ক্যানসার রোগীদেরও সহজেই কাবু করে ফ্লু।
 প্রচুর পরিমাণে তরল খাদ্য, প্রচুর বিশ্রাম, জ্বরের জন্য প্যারাসিটামলজাতীয় ওষুধ, সর্দি-কাশির জন্য এন্টি হিস্টামিন, নাক বন্ধ থাকার জন্য স্যালাইন ড্রপ আর যথেষ্ট পুষ্টিকর খাবার—এই হচ্ছে ফ্লুর সঙ্গে লড়াই করার অস্ত্র।
করণীয়: হাঁচি বা কাশির সময় নাকে-মুখে রুমাল বা টিস্যু ব্যবহার করতে হবে, ব্যবহারের পর টিস্যু যেখানে-সেখানে না ফেলে ঢাকনা দেওয়া ডাস্টবিনে ফেলুন। কিংবা জামার কলার বা কনুই ভাঁজ করে তা দিয়ে মুখ ঢাকবেন, হাত দিয়ে কখনোই নয়।
: হাঁচি-কাশির পর ২০ সেকেন্ড ধরে সাবানজলে হাত ধুতে হবে।
: ফ্লু হলে শিশুদের পর্যাপ্ত তরল যেমন জুস, ফলের রস, গরম দুধ ইত্যাদি খেতে দিন। কমপক্ষে ১০ ঘণ্টা ঘুমাতে দিন। কফ তরল করার জন্য লেবু ও আদার রস দিয়ে মধু দিতে পারেন।

content aggregation:healthPrior21

source:.prothom-alo

http://www.prothom-alo.com/detail/date/2013-01-21/news/323148

Please Login to comment and favorite this News
Next Health News: Quadruple helix' DNA seen in human cells
Previous Health News: চিকিৎসকের অবহেলায় নারীর মৃত্যুর অভিযোগ

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')