home top banner

খবর

গরমে ঠান্ডা-সর্দি-জ্বর?
২৫ মে, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   172

 গরমেই ঠান্ডা লাগে বেশি। চলতি কথায় সর্দিগর্মি। খুবই বিরক্তিকর সমস্যা এটি। নাক দিয়ে ক্রমাগত পানি পড়া, নাক বন্ধ, হাঁচি, কাশি, মাথাব্যথা, 

 
জ্বর, কাঁপুনি—এগুলো হলো এর প্রধান লক্ষণ। আবহাওয়ার আকস্মিক ও দ্রুত পরিবর্তন, গরমে ঘাম ও রোদের তাপ, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ থেকে 
 
বেরিয়েই প্রচণ্ড গরম, আবার প্রচণ্ড গরম থেকে এসে খুব ঠান্ডা পানি বা বরফপানি পান করা—এই সবকিছু মিলিয়ে সর্দিগর্মির প্রকোপ এ সময় 
 
বেশি। অ্যালার্জির কারণ ছাড়াও বেশির ভাগ ক্ষেত্রে কোনো না-কোনো ভাইরাস এই রোগের জন্য দায়ী। বেশির ভাগ ক্ষেত্রে আসল আসামি রাইনো 
 
ভাইরাস।
তাপমাত্রার ওঠা-নামায় এই ভাইরাস যেমন দ্রুত বংশবৃদ্ধি করে, তেমনি এ সময় ছড়ায়ও। হাঁচি বা কাশির মাধ্যমে নাক-মুখ থেকে অন্তত ছয় ফুট 
 
দূরত্ব পর্যন্ত ছড়াতে পারে এই ভাইরাসগুলো। আর প্রকৃতিতে বেঁচে থাকতেও পারে বেশ কয়েক ঘণ্টা। এ ছাড়া হাত দিয়ে নাক মোছা বা নাক-মুখে 
 
হাত দেওয়ার পর সেই হাত দিয়েই অন্যজনের কাছে ছড়ায়। স্কুল, কলেজ, অফিস বা দোকানপাটের দরজার হাতল, টেবিলের কোণ, রিকশা-গাড়ির 
 
হ্যান্ডেল, টেলিফোন ও ব্যবহূত ব্যক্তিগত জিনিসপত্র দিয়েই ছড়ায় বেশি। 
তবে আর দশটা ভাইরাসজনিত রোগের মতো এই রোগও তেমন মারাত্মক কিছু নয়। সেরেও যায় তেমন কোনো চিকিৎসা ছাড়াই। চিকিৎসা যা 
 
দেওয়া হয় তার সবটাই খানিক আরাম পাওয়ার উদ্দেশ্যে। যেমন জ্বর কমাতে প্যারাসিটামল-জাতীয় ওষুধ, সর্দি-কাশিতে অ্যান্টিহিস্টামিন—ব্যস।
প্রচুর পানি পান করুন। কোমল পানীয়, অ্যালকোহল বা এনার্জি ড্রিংক নয়; দরকার শুধুই পানি বা ফলের রস। প্রচুর বিশ্রাম নিন। স্কুল-কলেজে 
 
যাওয়া বন্ধ করুন, অফিস থেকে ছুটি নিন। ভালো ঘুম দিন। তাড়াতাড়ি সেরে উঠবেন।
গলা ব্যথা বা অস্বস্তিভাব কাটাতে আধকাপ কুসুম গরম পানিতে আধা চামচ লবণ মিশিয়ে গার্গল করতে পারেন। প্রচুর ভিটামিন সি ও জিংকযুক্ত 
 
খাবার খান। লেবু ও লেবুজাতীয় ফলে আছে ভিটামিন সি। গরম স্যুপ, গরম পানিতে লেবুর রস বেশ উপকারী। দোকান থেকে দোকানির পরামর্শে 
 
কফ সিরাপ বা অ্যান্টিবায়োটিক সেবন করবেন না, এতে অনেক সময় হিতে বিপরীত হতে পারে। আক্রান্ত হলে নিজের ব্যবহার্য বস্তু যেমন তোয়ালে, 
 
রুমাল, সেলফোন কাউকে ধরতে দেবেন না। হাঁচি-কাশির সময় নাক-মুখ টিস্যু দিয়ে ঢাকুন, তারপর সেটি ফেলে দিয়ে হাত ধুয়ে ফেলুন। শিশু, বৃদ্ধ 
 
ও গর্ভবতী নারীদের কাছ থেকে দূরে থাকুন।  মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ।
 
Source: http://www.prothom-alo.com/detail/date/2013-05-24/news/354718

Please Login to comment and favorite this News
Next Health News: এক বছরের শিশুর মুখেই শক্ত খাবার!
Previous Health News: জীবন রক্ষায় থ্রিডি প্রিন্টারের সফল ব্যবহার

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')