home top banner

খবর

ক্যান্সার প্রতিরোধে করণীয়
১৩ মে, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   147

 নীরব ঘাতকব্যাধি ক্যান্সার। এক সময় প্রবাদ ছিল ক্যান্সার হলে আর রক্ষা নেই। কিন্তু মহান সৃষ্টিকর্তার অপার কৃপায় বিজ্ঞানীরা এখন অনেক 

 
ক্ষেত্রে ক্যান্সার জয় করতে সক্ষম হয়েছেন। পাশাপাশি আধুনিক চিকিত্সা বিজ্ঞানের কল্যাণে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরাও চিকিত্সকের পরামর্শ অনুযায়ী 
 
জীবন যাপন করলে এবং কিছু ওষুধপত্র সেবনে দীর্ঘদিন সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। এছাড়া যথাযথ খাদ্যাভাস, ব্যায়াম, ওজন 
 
নিয়ন্ত্রণ, ধূমপান পরিত্যাগ করার মাধ্যমে ক্যান্সারের হাত থেকে অনেক ক্ষেত্রে রক্ষা পাওয়া সম্ভব। বিশ্ব ক্যান্সার গবেষণা তহবিলের গবেষণা তথ্যে 
 
উল্লেখ করা হয়, স্বাস্থ্যসম্মত খাবার যেমন খাদ্য তালিকায় প্রচুর শাক সবজি, ফল স্থান দেয়া, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্য সম্মত ওজন বজায় রাখলে 
 
অনেক ক্যান্সার প্রতিরোধ করা যায়। যেসব ক্যান্সার প্রতিরোধ করা যায় তা হচ্ছে জরায়ুর ক্যান্সার ৭০ ভাগ, খাদ্যনালির ক্যান্সার ৬৯ ভাগ, মুখ, 
 
গলা ও স্বরযন্ত্রের ক্যান্সার ৬৩ ভাগ, পাকস্থলির ক্যান্সার ৪৭ ভাগ, কোলন ক্যান্সার ৪৫ ভাগ, প্যানক্রিয়াসের ক্যান্সার ৩৯ ভাগ, স্তন ক্যান্সার ৩৮ 
 
ভাগ, ফুসফুসের ক্যান্সার ৩৬ ভাগ, কিডনির ক্যান্সার ২৪ ভাগ ও গলব্লাডারের ক্যান্সার শতকরা ২১ ভাগ। গবেষণায় বলা হয়, ধূমপান থেকে 
 
ফুসফুসের ক্যান্সার ঝুঁকি সবচেয়ে বেশি। অথচ ধূমপানের বিপদ সম্পর্কে জানা সত্ত্বেও অনেকে এ অপ্রয়োজনীয় অভ্যাসটি ছাড়তে পারেন না।
 
এছাড়া গবেষকদের মতে, সময় মত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাথমিক অবস্থায় ক্যান্সার শনাক্ত হলে বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সারের চিকিত্সা সম্ভব। 
 
এজন্য সমস্যা অনুযায়ী সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ নেয়া উচিত। দীর্ঘমেয়াদি কাশি, দীর্ঘমেয়াদি জ্বর, শরীরে ক্রমান্বয়ে ওজন হরাস, কোন 
 
অর্গানিক ব্যথা যেমন লিভার, কিডনি, মূত্রাশয়, ফুসফুসের দীর্ঘমেয়াদি সমস্যা থাকলে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নেয়া উচিত। এতে একদিকে যেমন 
 
দু:শ্চিন্তা মুক্ত থাকা যায় তেমনি কোন বিরূপ অবস্থা থাকলে তাও শনাক্ত করা যায়।
 
 
Source:http://ittefaq.com.bd/index.php?ref=MjBfMDVfMTNfMTNfMV82XzFfNDAxOTA=

Please Login to comment and favorite this News
Next Health News: পাকা আম খান, তবে বেশি নয়
Previous Health News: ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স পরিত্যক্ত!

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')