home top banner

খবর

ক্যানসার প্রতিরোধ সহজেই
০৯ জানুয়ারী, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   15


অধ্যাপক শুভাগত চৌধুরী


অধ্যাপক শুভাগত চৌধুরী

পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক, ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।
দৈনন্দিন জীবনে অনেক ঝুঁকি এড়ানো যায়। বিজ্ঞানীরা দেখেছেন, জীবনের কিছু অভ্যাস ও চর্চা অনেক সময় ক্যানসারের কারণ হয়ে উঠতে পারে। এসব ঝুঁকি সহজেই এড়ানো সম্ভব।

খাবারে চর্বি কম, খুবই কম গ্রহণ করুন
চর্বিবহুল খাবার খেলে স্তন, মলান্দ্র ও প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বেজায় বাড়ে। চর্বি থেকে ক্যালরি আহরণ, বাড়বে শরীরের ওজন, আর ব্যায়াম যদি না করেন, তাহলে আরও। দুধজাত দ্রব্য থেকে চর্বি কেটে ফেলুন, খাবারে কচি মেদহীন মাংস, মাছ থাকবে। ছাল ছাড়িয়ে তবে খাবেন চিকেন। চিনি ভরপুর মিষ্টি, মিঠাই, প্যাস্ট্রি বাদ দিন খাবারের তালিকা থেকে।
আচার কম খাবেন, বারবিকিউ করা নোনা খাবার বর্জন করা উচিত
এসব খাবার বেশি খেলে গলনালি ও পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বাড়ে। যেসব দেশে বেশি বেশি আচার, বারবিকিউ করা খাবার ও নোনা খাবার খাওয়া হয়, সেসব দেশে এসব ক্যানসার জনগণের মধ্যে বেশি। তাই আচার, নোনা খাবার যেমন নোনা ইলিশ, শুঁটকি, মাংস—এসব কম খেলেই মঙ্গল।

ধূমপান বর্জন করা উচিত
ক্যানসারের সবচেয়ে বড় ঝুঁকি হলো ধূমপান। ফুসফুসের ও মূত্রথলির ক্যানসারের বড় কারণ। আর ঘরের ভেতর ধূমপান আরও বড় সর্বনাশের কারণ, ছোট বাচ্চা থেকে শুরু করে ঘরের সবারই শ্বাসযন্ত্রের অসুখ এমনকি ক্যানসারের ঝুঁকি বাড়ে অনেকটাই। গর্ভবতী নারী ধূমপান করলে গর্ভের সন্তানের অনেক অনেক ক্ষতি হয়।

পান, জর্দা, গুল, তামাক চিবানো বর্জন করা উচিত
জর্দা, গুল, তামাক এমনকি পানমসলা চিবানো অত্যন্ত ক্ষতিকর। এতে কেবল দাঁত ও মাড়িই যে ক্ষয়ে যায় তা-ই নয়, মুখগহ্বর, গলদেশ, অন্ননালি, ফুসফুস, পাকস্থলীর ক্যানসারের আশঙ্কা অনেক বেড়ে যায়।

মদ্যপানও বর্জন করা উচিত
অনেকে মদ্যপান কম করার প্রতিজ্ঞা করলেও অনেকেই এতে নেশাগ্রস্ত হয়ে পড়েন এবং আকণ্ঠ মধ্যপানে অভ্যস্ত হন নিয়মিত। বেড়ে যায় যকৃতের ক্যানসার ও সিরোসিসের মতো ভয়ংকর রোগের ঝুঁকি। ধূমপান ও মদ্যপান একত্রে চললে মুখগহ্বরের, গলদেশের স্বরযন্ত্রের ও গলনালির ক্যানসারের ঝুঁকি খুব বেশি বেড়ে যায়। মদ্যপান বর্জন করাই মঙ্গল।

পূর্বাহ্নে আবিষ্কার, আগাম নিদান
সূচনালগ্নে চিহ্নিত হলে ক্যানসার নিরাময়যোগ্য। তাই বছরে অন্তত একবার নিয়মিত চেকআপ হওয়া উচিত। এসব পরীক্ষা সহজ ও দ্রুত। পারিবারিক চিকিৎসকের সাহায্য নিন। দর্শন করতে পারেন ক্যানসার বিশেষজ্ঞকেও।
এ দেশে ক্যানসার বাড়ছে। ক্যানসার হতে পারে যেকোনো বয়সে। ৪৫ বছরের ঊর্ধ্বে সম্ভাবনা বেশি।

সাতটি সতর্কসংকেত খেয়াল করুন
 মলের অভ্যাসে বা প্রস্রাবের অভ্যাসে পরিবর্তন
 একটি ক্ষত শরীরে হয়েছে যা সারছে না
 অস্বাভাবিক রক্তক্ষরণ বা স্রাব
 স্তনে বা অন্যত্র কোনো গুটি বা স্ফীতি বেড়ে যাওয়া
 বদহজম বা গিলতে অসুবিধা
 আঁচিল বা তিলে সুস্পষ্ট পরিবর্তন
 অবিরাম কাশি বা গলা খুসখুস বা স্বরবদল
এসব উপসর্গ হলে সত্বর চিকিৎসকের পরামর্শ চাই।

content aggregation:healthPrior21

source:prothom-alo

http://www.24livenewspaper.com/site/index.php?url=www.prothom-alo.com

 

 

Please Login to comment and favorite this News
Next Health News: অর্ধশতাধিক আহত : মন্ত্রণালয় ঘেরাও আজ
Previous Health News: অকাল গর্ভমোচনের লক্ষণ শনাক্ত

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')