home top banner

খবর

কুমিল্লার ঘরে ঘরে আর্সেনিক বিষ
১৫ মে, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   131

 জেলার ১৬ উপজেলার ১২ উপজেলার ঘরে ঘরে আর্সেনিকের বিষ ছড়িয়ে পড়েছে। জেলা সিভিল সার্জন সূত্র জানায়, ২০১২ সালের অক্টোবর পর্যন্ত 

 
জেলার ১৬ উপজেলায় নিশ্চিত রোগীর সংখ্যা চার হাজার ৬৩৮ জন, সম্ভাব্য রোগীর সংখ্যা দুই হাজার ৫৫ জন। সর্বমোট রোগীর সংখ্যা ছয় 
 
হাজার ৬৯৩ জন। আর্সেনিকে দূষিত পানি পান করে তারা এ রোগে আক্রান্ত হয়েছেন। নিশ্চিত রোগী সবচেয়ে বেশি মুরাদনগরে দুই হাজার ৩৪১ 
 
জন। ২য় অবস্থানে মনোহরগঞ্জ। রোগীর সংখ্যা এক হাজার ৩৪৮ জন। আর্সেনিকে আক্রান্তদের নিয়ে কাজ করা এনজিও ফোরাম কুমিল্লার আঞ্চলিক 
 
ব্যবস্থাপক শিশির কুমার রায় বলেন, এ রোগে আক্তান্তদের হাত ও পায়ের তালুতে কালো কালো শক্ত দাগ দেখা যায়। একপর্যায়ে ক্ষতের সৃষ্টি হয়। 
 
তাছাড়া ব্রংকাইটিস, উচ্চ রক্তচাপ, ফুসফুস, কিডনি, লিভারের সমস্যা দেখা দেয়। শেষ পর্যায়ে ক্যান্সারেরও সৃষ্টি হতে পারে। আর্সেনিক মুক্ত নলকূপ 
 
স্থাপন, আক্রান্তদের চিকিৎসা সেবা, পুনর্বাসন এবং সচেতনতা বৃদ্ধিতে আমরা কাজ করছি।
 
সিভিল সার্জন আবুল কালাম সিদ্দিক বলেন, এ রোগীদের চিকিৎসার চেয়ে আর্সেনিক মুক্ত পানি পান করা জরুরি। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে 
 
মাঠ পর্যায়ে আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে। শনাক্ত রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্গুলো থেকে জরুরি সেবা দেওয়া হচ্ছে।
 
 
Source:http://www.bd-pratidin.com/index.php?
 
view=details&type=gold&data=Hotel&pub_no=1091&cat_id=1&menu_id=3&news_type_id=1&index=10

Please Login to comment and favorite this News
Next Health News: গোপালগঞ্জে বীণাপাণি স্কুলে টিফিন খেয়ে দেড় শতাধিক শিক্ষার্থী অসুস্থ
Previous Health News: কুকুরের আরেক গুণ

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')