home top banner

খবর

এবার যান্ত্রিক মস্তিষ্ক তৈরি হচ্ছে
২৭ ফেব্রুয়ারী, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   61

 

যন্ত্র যদি চিন্তাভাবনা ও আবেগ প্রকাশ করতে পারে, তাহলে কেমন হবে? সুইজারল্যান্ডের একদল বিজ্ঞানী এবার এ রকম একটি যন্ত্রই তৈরির উদ্যোগ নিয়েছেন। তবে মানুষের মস্তিষ্কের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এই যন্ত্র উদ্ভাবিত হলে গোটা মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলেও অনেকে আশঙ্কা করছেন।
সুইজারল্যান্ডের ফেডারেল পলিটেকনিক স্কুল অব লসানের (ইপিএফএল) মানব মস্তিষ্ক প্রকল্পের (এইচবিপি) দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞানী অঁরি মারক্রাম ও তাঁর সহযোগীরা মানুষের মস্তিষ্কের সামগ্রিক উদ্দীপনা কম্পিউটারের মাধ্যমে তৈরি করছেন। তাঁদের আশা, এই প্রচেষ্টার মধ্য দিয়ে মানুষের নির্দিষ্ট বৈশিষ্ট্যের উৎস সম্পর্কে সুগভীর অন্তর্দৃষ্টি অর্জন সম্ভব হবে এবং মস্তিষ্কের বিভিন্ন রোগের চিকিৎসা ও কম্পিউটার প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
এইচবিপির জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ১০০ কোটি ইউরো অর্থায়নের সম্ভাবনা রয়েছে। আনুমানিক ১০ বছরব্যাপী এই প্রকল্পটি হবে বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক অনুসন্ধানগুলোর একটি। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত ২৮ জানুয়ারি এক সম্মেলনে এইচবিপির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অঁরি মারক্রাম বলেন, মানব মস্তিষ্কের বিভিন্ন উদ্দীপনা শনাক্ত করে সেগুলো কম্পিউটারভিত্তিক সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণের মাধ্যমে পুনর্গঠন করা হবে। সূক্ষ্মাতিসূক্ষ্ম সেই জীববৈজ্ঞানিক প্রক্রিয়া কৃত্রিম উপায়ে রোবটে সংযোজন করা হবে। তখন সেই রোবট চিন্তাভাবনার সামর্থ্য বা পরিপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অর্জন করবে। এই আবিষ্কারের প্রয়াসকে ভয় পাওয়ার পরিবর্তে স্বাগত জানানো উচিত। এইচবিপি সফল হলে মানুষের মস্তিষ্কের জটিল অসুখ-বিসুখের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। টেলিগ্রাফ।

Please Login to comment and favorite this News
Next Health News: More Sugar in Food Supply = More Diabetes
Previous Health News: Internet Addiction May Be as Hard to Kick as Drugs

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')