home top banner

খবর

এই সময়ে টাইফয়েড
২২ এপ্রিল, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   146

 গরম আসছে। এই সময় শহর ও গ্রামে সাধারণত টাইফয়েডের প্রাদুর্ভাব বাড়ে। 

প্রচণ্ড গরমে যাঁরা বাইরে কাজ করেন তাঁদের মধ্যে বাইরের পানি, শরবত, বিক্রির জন্য কেটে রাখা অনাবৃত ফল যেমন শসা, বাঙ্গি, তরমুজ, আমড়া, আখের রস ইত্যাদি খাওয়ার প্রবণতা বেড়ে যায়। স্কুলের শিশুরা ফেরিওয়ালার কাছ থেকে দূষিত পানি দিয়ে ধোয়া বা অনাবৃত না ধোয়া শসা, পেয়ারা, আমড়া ইত্যাদি উৎসাহ নিয়ে খায়। তাই তাদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
সাধারণ জনগণের মাঝে পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসচেতনতার অভাব আমাদের দেশে টাইফয়েডের মূল কারণ। মোট রোগীর ২১ শতাংশই আক্রান্ত হয় পয়োনিষ্কাশনের অব্যবস্থার কারণে।
চিকিৎসা
এক সপ্তাহের বেশি জ্বর থাকলে বা জ্বরের মাত্রা তীব্র হলে চিকিৎসকের শরণাপন্ন হবেন। জ্বর কমে গেলেই ওষুধ বন্ধ হয়ে যাবে না, মেয়াদ সম্পূর্ণ করতে হবে। সাধারণত দীর্ঘ মেয়াদে উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক সেবন করতে হয়, তা না-হলে আবারও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
প্রচুর পানি ও অন্যান্য বিশুদ্ধ তরল খাবার গ্রহণ করুন। পুষ্টিকর খাবার খান। তেল ও মসলাযুক্ত খাবার বা ফাস্টফুড এবং অতিরিক্ত চা-কফি এড়িয়ে চলুন। প্রচুর বিশ্রাম নিন। জ্বর বাড়লে শরীর স্পঞ্জ করে, মাথায় পানি ঢেলে ও প্যারাসিটামল খেয়ে তাপমাত্রা কমাতে হবে।
প্রতিরোধ
—বাইরের দূষিত ও অপরিষ্কার খাবার এবং পানীয় এড়িয়ে চলুন। সর্বদা বিশুদ্ধ পানি পান করুন।
—ফলমূল, শাকসবজি ও তাজা খাবার ভালো করে ধুয়ে খেতে হবে।
—রান্না ও থালাবাসন ধোয়ার কাজে পুকুরের পানি বা অপরিষ্কার পানি ব্যবহার করবেন না।
—শৌচাগার ব্যবহারের পর এবং খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়ে সচেতন হন এবং শিশুদের স্বাস্থ্যকর জীবনাচরণ শেখান।
—টাইফয়েড রোগের টিকা কয়েক বছরের জন্য কার্যকর হতে পারে। দুই বছর বয়সের নিচে এ টিকা প্রযোজ্য নয়।  ডিন, মেডিসিন অনুষদ, অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
 
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-04-22/news/346770

Please Login to comment and favorite this News
Next Health News: শ্বেতী রোগে হতাশা নয়
Previous Health News: সামান্য পুড়লেও পরিচর্যা জরুরি

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')