home top banner

খবর

আর্সেনিকের ওষুধের নামে প্রতারণা হচ্ছে
০৭ জানুয়ারী, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   23

পৃথিবীর কোথাও আর্সেনিকোসিস রোগের ওষুধ নেই, আবিষ্কৃতও হয়নি। কিন্তু রাজধানীর মিটফোর্ডের পাইকারি ওষুধের বাজারে আর্সেনিকদূষণের শিকার ব্যক্তিদের চিকিৎসার জন্য ওষুধ বিক্রি হচ্ছে। সংশ্লিষ্ট চিকিৎসকেরা বলছেন, ‘এটা প্রতারণা।’
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্রের সিকাগো বিশ্ববিদ্যালয়ের ‘রিসার্চ বাংলাদেশ’ প্রকল্পের পরিচালক মাহফুজার রহমান এক দশকের বেশি আর্সেনিক নিয়ে গবেষণা করছেন। বাংলাদেশে আর্সেনিকোসিস রোগের ওষুধ বিক্রি হচ্ছে জেনে তিনি বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘আর্সেনিকোসিস রোগ নিরাময় করছে এমন ওষুধের নাম শুনিনি। আদর্শ চিকিৎসা হচ্ছে আর্সেনিকমুক্ত পানি পান করা।’
‘আর্সেনক্স’ নামের একটি ইনজেকশনের দুটি ভায়াল প্রথম আলো সংগ্রহ করেছে। শিরায় দেওয়া এই ওষুধ ভারতের ইন্তাজ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তৈরি। একটি ভায়ালের দাম ৭৫০ টাকা।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চিকিৎসকেরা ব্যবস্থাপত্রে এসব ওষুধের নাম লিখছেন। একাধিক দোকানে এসব ওষুধ বিক্রিও হচ্ছে। তবে ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্র জানিয়েছে, তারা এই ধরনের কোনো ওষুধ তৈরি বা বিক্রির অনুমতি দেয়নি।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মল্লিক প্রথম আলোকে বলেন, ‘আর্সেনিকোসিস চিকিৎসার কোনো ওষুধ নেই। বাজারে এ ধরনের কোনো ওষুধ থাকার কথা না। নিশ্চিয়ই কেউ প্রতারণা করছে।’ তিনি বলেন, ‘এই ওষুধ কারও কাছে পাওয়া গেলে অধিদপ্তর আইনি ব্যবস্থা নেবে।’
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১৯৯৩ সালে চাঁপাইনবাবগঞ্জের চারটি নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক শনাক্ত করে। ২০১০ সালে প্রভাবশালী চিকিৎসা সাময়িকী ল্যানসেট বলেছিল, বাংলাদেশের সাড়ে তিন থেকে সাড়ে সাত কোটি মানুষ আর্সেনিকদূষণের শিকার। সরকার ১৯৯৬ সালে ২৩ জন আর্সেনিকোসিস রোগী শনাক্ত করে। রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। ২০০৮ সালে সারা দেশে ২৪ হাজার ৩৮৯ রোগী চিহ্নিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০১০ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৬ হাজার ৭৫৮।
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় আর্সেনিকদূষণের শিকার মানুষদের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। কর্মসূচির উপব্যবস্থাপক এ কে এম জাফর উল্যাহ বলেন, ‘রোগীদের ভিটামিন দেওয়া হয়। কিন্তু ওষুধ বা ইনজেকশনের ব্যবহার নেই। অন্য কোনো ওষুধ ব্যবহারের অনুমতিও নেই।’

 

 

content aggregation:healthPrior21

source:prothom-alo

http://www.24livenewspaper.com/site/index.php?url=www.prothom-alo.com

Please Login to comment and favorite this News
Next Health News: প্রধানমন্ত্রী ফ্লুতে আক্রান্ত
Previous Health News: পুরোপুরি অন্ধত্ব থেকে মুক্তি?

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')