home top banner

খবর

অটিজম চিকিৎসায় সহায়তা
০১ এপ্রিল, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   152

 কাল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজমে আক্রান্ত শিশু নিজের ভেতর গুটিয়ে থাকে, সামাজিকভাবে আর দশজনের মতো আচরণ করে না। সমবয়সী অন্য শিশুদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে না। দুই থেকে তিন বছর বয়সে অন্য শিশুরা যেসব শব্দ বা বাক্য উচ্চারণ করতে শেখে, এরা তা পারে না। কখনো প্রশ্নের উত্তরে সে একই প্রশ্ন করে। বিশেষ কোনো আচরণ বারবার করতে থাকে। তাদের যত্নে মা-বাবার দায়িত্ব অনেক বেশি। 

এ ধরনের লক্ষণ শিশুদের মধ্যে প্রকাশ পেলে মা-বাবার উচিত চিকিৎসকের শরণাপন্ন হওয়া।
কোথায় সহায়তা পাবেন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘সেন্টার ফর নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন’ এবং মনোরোগবিদ্যা বিভাগ, শাহবাগ, ঢাকা।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, শিশু মনোরোগ বিভাগ ও ‘চাইল্ড গাইডেন্স ক্লিনিক’, শেরেবাংলা নগর, ঢাকা।
‘প্রয়াস’, ঢাকা সেনানিবাস।
ঢাকা শিশু হাসপাতালে ‘শিশু বিকাশ কেন্দ্র’।
শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে শিশু বিকাশ কেন্দ্র, মাতুয়াইল, ঢাকা।
সব সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের মানসিক রোগ, শিশু বিভাগ ও শিশু বিকাশ কেন্দ্রে।
সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু ও মানসিক রোগ বিভাগ।
অটিজম রিসোর্স সেন্টার, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, মিরপুর, ঢাকা।
সরকার অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা ও বিশেষায়িত স্কুল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা।
 
ডা. আহমেদ হেলাল
 
Source: http://www.prothom-alo.com/detail/date/2013-04-01/news/341264

Please Login to comment and favorite this News
Next Health News: জ্বর নয়, জ্বর জ্বর ভাব
Previous Health News: Electronic implant designed to reduce obesity to undergo trials

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')