অকাল গর্ভমোচনের লক্ষণ শনাক্ত
০৭ জানুয়ারী, ১৩
Posted By: Healthprior21
Viewed#: 18
অকাল গর্ভমোচন বা বারবার গর্ভপাতের (রিপিটেড মিসকারেজ) লক্ষণ হিসেবে একটি বিশেষ ধরনের সংকেত শনাক্ত করেছেন একদল বিজ্ঞানী। প্রাথমিক পর্যায়ে গঠিত ভ্রূণ গর্ভাশয়ে স্থাপিত হয়েছে কি না, তা এ সংকেতের মাধ্যমে জানা সম্ভব। অকাল গর্ভমোচনের ক্ষেত্রে এ সংকেতের অস্বাভাবিক বৈশিষ্ট্য দেখা যায়।
গবেষণাটি করেছেন ইমপিরিয়াল কলেজ লন্ডন এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষণা নিবন্ধটি বিজ্ঞান সাময়িকী প্লস ওয়ান-এ প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, অকাল গর্ভমোচনের ক্ষেত্রে এ রাসায়নিক সংকেতের পেছনে কাজ করে আইএল-৩৩ নামের একধরনের জৈব অণু। এ গবেষণার ফলাফল ব্যবহার করে কোনো চিকিৎসাপদ্ধতি বা ওষুধ তৈরি করা সম্ভব হবে, যা বারবার গর্ভমোচন রোধ করতে পারবে।
সাধারণ অবস্থায় গর্ভধারণের শুরুতে নিষিক্ত ভ্রূণ অবশ্যই জরায়ুর ভেতরের উপরিস্তরে গেঁথে যায়। প্রতিটি রজঃচক্রের কয়েক দিন সময় থাকে এটি জরায়ুতে প্রবেশের। তবে ভ্রূণটি অবশ্যই একটি সঠিক সময়ে জরায়ুতে যেতে হবে। বিজ্ঞানীরা জরায়ু থেকে কোষ সংগ্রহ করে পরীক্ষাগারে এর বৃদ্ধি ঘটান। তাঁরা দেখতে পান, ভ্রূণ গ্রহণের পর্যায়ে কোষ থেকে আইএল-৩৩ নামের রাসায়নিক নিঃসৃত হয়, যা ওই কোষের আশপাশের কাজকেও প্রভাবিত করে। গবেষণায় দেখা গেছে, গর্ভপাতের সম্মুখীন হয়েছেন এমন নারীর শরীরে আইএল-৩৩-এর উপস্থিতির কারণে সংকেতের তারতম্য ঘটে। সায়েন্স ডেইলি।
content aggregation:healthPrior21
source:prothom-alo.
http://www.24livenewspaper.com/site/index.php?url=www.prothom-alo.com
আরও খবর
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷
কিন্তু...
আরও দেখুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে।
বুধবার ঢাকা...
আরও দেখুন
অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়।
ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে
১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।...
আরও দেখুন
চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে।
এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল...
আরও দেখুন
ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷
বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে...
আরও দেখুন
বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।...
আরও দেখুন