home top banner

খবর

শিশুদের রক্তে সিসা
১৭ নভেম্বর, ১৩
Tagged In:  lead poisoning   Posted By:   Healthprior21
  Viewed#:   47

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় শিশুদের রক্তে সিসা পেয়েছে ঢাকা কমিউনিটি হাসপাতাল ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গত বৃহস্পতিবার হাসপাতালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ২০ থেকে ৪০ মাস বয়সী ২৮০ শিশুর রক্ত পরীক্ষা করেছে এ গবেষক দল। তাতে দেখা গেছে, ২২৭ জন শিশু অর্থাৎ ৮০ শতাংশ শিশুর শরীরে মাত্রাতিরিক্ত সিসা আছে।

কমিউনিটি হাসপাতাল ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ ২০০০ সাল থেকে সিরাজদিখানে আর্সেনিক নিয়ে গবেষণা করছে। সেই গবেষণার ধারাবাহিকতায় ২০১১ সালে শিশুদের রক্ত পরীক্ষা করা হয়। নমুনা যুক্তরাষ্ট্রের পরীক্ষা করা হয়। সিসার উপস্থিতির ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য গবেষণা ফলাফল জানাতে বিলম্ব হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এর সঙ্গে বাংলাদেশের একটি কোম্পানির হলুদে সিসা পাওয়ার ঘটনার কোনো সম্পর্ক নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে বলা হচ্ছে, কী মাত্রায় সিসার উপস্থিতি নিরাপদ তা এখনো অজানা। গবেষক দল কোন মাপকাঠির ভিত্তিতে রক্তে বা হলুদে ‘মাত্রাতিরিক্ত’ সিসার উপস্থিতির কথা বলছেন? এমন প্রশ্নের উত্তরে কমিউনিটি হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী কামরুজ্জামান বলেন, খাদ্যে বা রক্তে সিসার উপস্থিতিই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

সংবাদ সম্মেলনের মূল উপস্থাপনায় হাসপাতালের পরিচালক (গবেষণা) গোলাম মোস্তফা বলেন, ২০১৩ সালে সিরাজদিখানের ১৮টি পরিবারের চাল, ডাল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মাটি, শিশুর ঘরের ধুলার নমুনা পরীক্ষা করা হয়। ১২টি পরিবারের হলুদের গুঁড়ায় মাত্রাতিরিক্ত সিসা পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত হার্ভার্ড মেডিকেল স্কুলের স্নায়ুবিদ মৈত্রী মজুমদার বলেন, ‘শিশুদের রক্তে সিসার উপস্থিতিতে আমরা অবাক হয়েছিলাম।’ সিসার উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য শিশুদের আঙুল থেকে রক্ত নিয়ে তা যুক্তরাষ্ট্রে পরীক্ষা করা হয়। তিনি বলেন, সিসা শিশুর স্নায়বিক বিকাশ বাধাগ্রস্ত করে।

শিশুদের রক্তে বা হলুদের গুঁড়ায় সিসার উৎস কী সে সম্পর্কে সংবাদ সম্মেলনে কিছু জানানো হয়নি। এ সম্পর্কে প্রশ্নের উত্তরে কাজী কামরুজ্জামান বলেন, গবেষণা চলমান। খুব শিগগির এ বিষয়ে জানানো সম্ভব হবে। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার দায়িত্ব সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের। তাদের এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সিসার বিষক্রিয়ায় মানুষের শরীরে নানা জটিলতা দেখা দেয়।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: কৈশোরে আবেগতাড়িত আচরণের নেপথ্যে
Previous Health News: কাজী জাফর অসুস্থ

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')