home top banner

খবর

আত্মহত্যা প্রবণতা বাড়ছে কিশোর-কিশোরীদের
২১ সেপ্টেম্বর, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   64

 চট্টগ্রামে কিশোর-কিশোরীদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে আত্মহত্যার প্রবণতা।আত্মহত্যা প্রবণতা বাড়ছে কিশোর-কিশোরীদের

 
গত ৭ মাসে চট্টগ্রামে শতাধিক আত্দহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনাগুলোর বেশির ভাগ শিকারই হচ্ছে কিশোর-কিশোরীরা। বিশেষজ্ঞদের মতে, পিতা-মাতার ভালোবাসা থেকে বঞ্চিত, প্রয়োজনীয় বিনোদনের অভাব, ভিনদেশি সংস্কৃতির আগ্রাসন, অস্থিরতা ও পারিবারিক শৃঙ্খলা বিনষ্ট হওয়ায় কিশোর-কিশোরীদের মধ্যে আত্দহত্যার প্রবণতা বাড়ছে। সমাজ বিজ্ঞানী ড. গাজী সালেহ উদ্দিন বলেন, পিতা-মাতার সানি্নধ্য লাভে ব্যর্থ হয়ে সৃষ্ট হতাশা ও একাকিত্বের কারণে কিশোর-কিশোরীরা আত্দহত্যার দিকে ঝুঁকছে। এছাড়া ব্যর্থতাবোধ বৃদ্ধি, বিনোদনের অভাব, বিদেশি সংস্কৃতির আগ্রাসন তো রয়েছেই।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ আফজাল হোসেন বলেন, বয়সের কারণে কিশোর-কিশোরীদের মধ্যে ধৈর্যধারণের ক্ষমতা কম থাকে বলে তারা বেশি আত্দহত্যা করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হিসাব অনুয়ায়ী, গত সাত মাসে ১১০ জনের বেশি মানুষ আত্দহত্যা করেছেন। একই সময়ে আত্দহত্যার ব্যর্থ চেষ্টা করে আহত হয়ে চিকিৎসা নিতে আসেন পাঁচ শতাধিক মানুষ। চমেক হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার নাথ বলেন, 'সাম্প্রতিক সময়ে ফরেনসিক বিভাগে আত্দহত্যাজনিত লাশ বেশি আসছে। যাদের লাশের ময়নাতদন্ত করতে আনা হয়েছে তাদের বেশির ভাগেরই বয়স হচ্ছে ১৫ থেকে ২৫ বছরের মধ্যে।' চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, ২০০২ সালে চট্টগ্রামে ৬৭৭ জন আত্দহত্যার চেষ্টা করে। আর ২০০৩ সালে ৭৪৫, ২০০৪ সালে ৮০৩, ২০০৮ সালে ১৭৫১ ও ২০০৯ সালের ১১৩৪ জন আত্দহত্যার ব্যর্থ চেষ্টা করে আহত হয়ে চিকিৎসা নেন। যে সংখ্যক লোক আত্দহত্যা করে তার চেয়ে ১০ গুণ বেশি আত্দহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। আত্দহত্যা করবে বলে চিন্তা করে তারও ১০ গুণ বেশি মানুষ। মানসিকভাবে বিপর্যস্তদের মধ্যে ৭০ শতাংশই আত্দহত্যা করে। জানা যায়, ভালো কলেজে ভর্তি হতে না পারার অভিমানে গত ১ সেপ্টেম্বর আত্দহত্যা করে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া চন্দনাইশের তানিয়া সুলতানা মুনি্ন। পরদিন পরীক্ষা খারাপ হওয়ায় বাবা ও সৎ মায়ের বকুনির ভয়ে আত্দহত্যা করে সীতাকুণ্ডের নবম শ্রেণীর ছাত্র তাসফি। এর আগে তুচ্ছ ঘটনায় গলায় ফাঁস লাগিয়ে আত্দহত্যা করে বেসরকারি একটি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী নোভা ও কলেজছাত্রী প্রেয়সী।
সুত্র - বাংলাদেশ প্রতিদিন

Please Login to comment and favorite this News
Next Health News: রংপুর মেডিকেলে ইন্টার্নি চিকিৎসকদের তাণ্ডব
Previous Health News: কাঁড়ি কাঁড়ি টাকাই বেসরকারি মেডিকেলে ভর্তির যোগ্যতা!

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')