home top banner

খবর

পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কত দিন টিকে থাকবে?
২০ সেপ্টেম্বর, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   32

 ভয়াবহ পারমাণবিক দুর্যোগ বা গ্রহাণুর প্রচণ্ড আঘাতের মতো বড় কোনো বিপর্যয় না ঘটলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকতে পারে আরও প্রায় ১৭৫ কোটি বছর পর্যন্ত। যুক্তরাজ্যে নতুন এক গবেষণার ভিত্তিতে একদল বিজ্ঞানী এই দাবি করেছেন। অ্যাস্ট্রোবায়োলজিসাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, নাটকীয় প্রাকৃতিক দুর্যোগ বা সম্ভাব্য মহাবিপর্যয় ছাড়াই মহাজাগতিক বিভিন্ন পরিবর্তনের ফলে আমাদের এই গ্রহ ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আজ থেকে ১৭৫ থেকে ৩২৫ কোটি বছর পর এই পৃথিবী চলে যাবে সৌরজগতের বসবাসযোগ্য অঞ্চলের বাইরে ‘উত্তপ্ত অঞ্চলে’। সেখানে অতি উচ্চহারে বাষ্পীভবনের ফলে পৃথিবীর মহাসাগরগুলো শুকিয়ে মরুভূমি হয়ে পড়বে। তবে গবেষকেরা এখন মূলত অন্য গ্রহে জীবনধারণের সম্ভাবনা নিয়ে কাজ করছেন। এই গ্রহে প্রাণের অস্তিত্বের অবসান সম্পর্কে ভবিষ্যদ্বাণী করার বিষয়টি তাঁদের কাছে তুলনামূলক গৌণ। পৃথিবীতে জটিল প্রাণের ক্রমবিকাশের ধরন অনুযায়ী, এই গ্রহ বসবাসের একেবারে অনুপযোগী হয়ে পড়তে দীর্ঘ সময় লাগবে। পৃথিবীতে সরল প্রাণীকোষের আবির্ভাব ঘটেছিল প্রায় ৪০০ কোটি বছর আগে। সংশ্লিষ্ট শীর্ষ গবেষক যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার বিজ্ঞানী অ্যান্ড্রু রাশবি বলেন, এই গ্রহে ৪০ কোটি বছর আগে কীটপতঙ্গ, ৩০ কোটি বছর আগে ডাইনোসর এবং ১৩ কোটি বছর আগে সপুষ্পক উদ্ভিদের অস্তিত্ব ছিল। এ ব্যাপারে বিভিন্ন প্রমাণ ইতিমধ্যে পাওয়া গেছে। তবে এখানে আধুনিক মানুষের বসবাসের ইতিহাস মাত্র দুই লাখ বছরের। এতে স্পষ্ট যে বুদ্ধিমান প্রাণের বিকাশের জন্য অনেক লম্বা সময় প্রয়োজন।

রাশবি ও তাঁর সহযোগী গবেষকেরা অন্যান্য গ্রহে প্রাণের ক্রমবিকাশের জন্য পর্যাপ্ত সময় রয়েছে কি না, হিসাব করার জন্য একটি নতুন পদ্ধতি ব্যবহার করেছেন। পৃথিবী আর কত দিন পর্যন্ত বসবাসযোগ্য থাকবে, সে ব্যাপারে ওই পদ্ধতির সাহায্যে ভবিষ্যদ্বাণী করা হয়। মঙ্গলসহ আটটি গ্রহকে ওই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের হিসাব অনুযায়ী, সৌরজগতের বসবাসযোগ্য অঞ্চলের মধ্যে পৃথিবী থাকবে আরও প্রায় ৭৭৯ কোটি বছর পর্যন্ত। (পৃথিবীর বয়স প্রায় সাড়ে ৪০০ কোটি বছর বলে ধারণা করা হয়।) ওই অঞ্চলে অপর গ্রহগুলো থাকবে আনুমানিক ১০০ কোটি থেকে পাঁচ হাজার ৪৭২ কোটি বছর পর্যন্ত।

রাশবি বলেন, ‘আমাদের যদি কখনো ভিনগ্রহে পাড়ি জমানোর প্রয়োজন হয়, তখন মঙ্গল গ্রহই হবে সম্ভাব্য সেরা গন্তব্য। কারণ, সূর্যের আয়ুষ্কালের শেষ পর্যন্ত প্রাণের বসবাসোপযোগী অঞ্চলে থাকবে মঙ্গল গ্রহ। আর সময়সীমাটা এখন থেকে ৬০০ কোটি বছর পর্যন্ত।’ লাইভসায়েন্স।

সুত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: মানুষ ১০ রকমের মৌলিক ঘ্রাণ পায়
Previous Health News: প্রসূতির মৃত্যুর পর বিক্ষোভ-ভাঙচুর

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')