home top banner

খবর

যে হতে চায় ডাক্তার...
০৮ সেপ্টেম্বর, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   30

এবারের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য পরামর্শ দিয়েছেন ২০১২ সালের মেডিকেল ভর্তি পরীক্ষার মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী আবদুল্লাহ আল মাহমুদ।

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর হলে হাতে সময় আছে মাত্র ২৫ দিন। এক মাসেরও কম সময়ে নতুন করে কীই-বা পড়া যাবে। আমি বলব, এ সময় পড়ার চেয়ে সুস্থ থাকা বেশি জরুরি। যারা আত্মবিশ্বাসী হবে, তারাই ভালো করবে। ভর্তি প্রস্তুতির সময় নানা দুশ্চিন্তা ও ভয় এসে মনকে অস্থির করে তুলতে পারে। বিশেষ করে, যারা অল্পের জন্য জিপিএ-৫ পাওনি, তাদের তো মনে হতে থাকে, ‘আমি ভর্তি হতে পারব তো?’ তাদের জন্য বলছি, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার মেধাতালিকা তৈরি হয় মোট ২০০ নম্বরের মধ্যে। এতে ১০০ নম্বর নেওয়া হয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএ মিলে (মাধ্যমিকের জিপিএর সঙ্গে ৮ এবং উচ্চমাধ্যমিকের জিপিএর সঙ্গে ১২ গুণ করে)। আর বাকি ১০০ নম্বর থাকে ভর্তি পরীক্ষার জন্য। ধরা যাক, তুমি মাধ্যমিকে জিপিএ-৫ পেয়েছ, কিন্তু উচ্চমাধ্যমিকে পেয়েছ ৪.৮০। তাহলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলে তোমার স্কোর হচ্ছে ৯৭.৬০। আর তোমার যে বন্ধুটি দুটোতেই জিপিএ-৫ পেয়েছে, তার স্কোর হচ্ছে ১০০। বুঝতেই পারছ, স্কোরের ব্যবধান মাত্র ২.৪০। এই ব্যবধান ভর্তি পরীক্ষায় অনায়াসে উতরানো সম্ভব, যদি তুমি এই শেষ সময়টুকু কাজে লাগাতে পারো।এই শেষ সময়ে নতুন করে কিছু পড়তে যেয়ো না। জানা বিষয়গুলোই বারবার পড়ো, ভালোভাবে মনে রাখার চেষ্টা করো। সামনের কয়েক সপ্তাহে জীববিজ্ঞান, পদার্থ, রসায়ন ও ইংরেজি—কোন দিন কোন কোন বিষয় পড়বে, তার একটা ছক করে নাও। সাধারণ জ্ঞান নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। নিয়মিত রেডিও-টেলিভিশনের খবর শোনো আর পত্রিকার পাতায় নজর দাও। এটা খুবই কাজে দেয়।
আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এত দিন যা পড়েছ, সেটাই তোমার প্রস্তুতির জন্য যথেষ্ট। আমি ভর্তি প্রস্তুতির সময় বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বারবার সমাধান করেছি। অনেক সময় নিজে নিজেই মডেল টেস্ট তৈরি করে পরীক্ষা দিয়েছি। এটা আমার অনেক কাজে লেগেছে। প্রথমত, পরীক্ষাভীতি দূর হয়েছে, আর এক ঘণ্টায় ১০০ প্রশ্নের উত্তর দেওয়ার সময়জ্ঞান তৈরি হয়েছে। তোমরাও বাসায় বসে এই পদ্ধতি কাজে লাগাতে পারো। তোমাদের জন্য শুভকামনা।
(অনুলিখিত)
l আবেদনের শেষ সময় ১৮ সেপ্টেম্বর।
l ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর, সারা দেশে একই সময়ে।
l এমসিকিউ-পদ্ধতির ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের জন্য ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর।
l সরকারি ও বেসরকারি সব মেডিকেল ও ডেন্টাল কলেজের জন্য একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষা। 
l আবেদনের যোগ্যতা: এসএসসি ও এইচএসসি পরীক্ষা মিলিয়ে ন্যূনতম জিপিএ-৮। বিস্তারিত তথ্য: dghs.gov.bd/bn3

সূত্র -প্রথম আলো

 

Please Login to comment and favorite this News
Next Health News: স্ত্রীর সাফল্যে অস্বস্তি!
Previous Health News: নিঃসন্তানদের হৃদরোগের ঝুঁকি বেশি

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')