home top banner

খবর

ফেনসিডিলের টাকায় বছরে তিনটি হাসপাতাল!
০৭ সেপ্টেম্বর, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   59

মাদকাসক্তরা ফেনসিডিল কিনতে প্রতি বছর ৭০০ কোটি টাকা ব্যয় করে, যা দিয়ে বছরে তিনটি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করা যেত। মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা ও বিশেষজ্ঞ সূত্রে এ তথ্য জানা গেছে।
 
বাংলাদেশের আনাচে-কানাছে হাত বাড়ালেই ফেনসিডিল নামের এই মাদকটি পাওয়া যায়। ১৯৮২ সালের মাদক আইন অনুযায়ী বাংলাদেশে এর ব্যবহার অবৈধ।  
 
সম্প্রতি ভারত থেকে অবৈধ পথে ফেনসিডিল আসছে। অথচ ওই দেশে বৈধভাবে ফেনসিডিল উৎপাদন হয় এবং কাঁসির চিকিৎসায় এটি ব্যবহৃত হয়।
 
কফ সিরাপের বাজার পরিধি কতটুকু তার কোনো সঠিক পরিসংখ্যান নেই।মাদক গ্রহণে সমাজে এর প্রভাব কতটা এবং অর্থনৈতিক সংশ্লিষ্টতা কত দেশব্যাপী জরিপ করে কেউ দেখেনি। দেশে যতসংখ্যক ফেনসিডিল প্রবেশ করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যা আটক করে তা ওই সংখ্যার তুলনায় খুবই নগণ্য।  
 
মাদক নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) সূত্রে জানা যায়, ২০১২ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ১৩ লাখ ৩৮ হাজার ২০৬ বোতল ফেনসিডিল আটক করেছে। ওই বছরের প্রথম ছয় মাসে দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচ লাখ ৫৫ হাজার ৭৭ বোতল ফিনসিডিল আটক করা হয়েছে।
 
মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক(অপারেশন অ্যান্ড ইন্টারলিজেন্স) প্রণব কুমার নিয়োগি জানান, আটক করা ফেনসিডিলের সংখ্যা দেশের আসার সংখ্যার তুলনায় খুবই নগণ্য।
.
তিনি বলেন, “বছরে কত সংখ্যক ফেনসিডিল বাংলাদেশে আসে এবং মাদকসেবিদের প্রকৃত সংখ্যা অধিদফতরের কাছে নেই। মাদকসেবিরা একটি ফেনসিডিল ক্রয়ে কমপক্ষে ৫০০ টাকা খরচ করে।
 
মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের হিসাব অনুযায়ী, ২০১২ সালে পুলিশ, বিজিবি ও র‌্যাব ৬৬১ কোটি টাকার ফেনসিডিল আটক করেছে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সিনিয়র এক কর্মকর্তা জানান, গত ১০ বছরের তুলনায় ২০১২ সালের ৭০০ কোটি টাকার পরিসংখ্যান সর্ব্বোচ্চ। তিনি বলেন, “সরবরাহ এবং চাহিদার কারণে নিষিদ্ধ ফেনসিডিলের দাম ৭০০ থেকে ৮০০ পর্যন্ত ওঠে।”
 
কর্মকর্তা জানান, বাংলাদেশে শিশু ও নারীসহ লক্ষাধিক মানুষ অবৈধ ফেনিসিডিল ব্যবসার সঙ্গে জড়িত।মাদকাসক্তরা প্রতিদিনি মাদকের পেছনে চার কোটি ৬০ লাখ টাকা ব্যয় করে বলে তিনি জানান।
 
মাদক নিয়ন্ত্রণ অধিদফেতরের উপ পরিচালক (ইন্টারলিজেন্স) মুজিবুর রহমান পাটোয়ারি বলেন, “চোরাচালানীরা সীমান্ত এলাকা দিয়ে মাদকদ্রব্যটি বাংলাদেশে নিয়ে আসছে।”
 
তিনি বলেন, “তরল এ মাদকটি বাস, ট্রাক, সীমান্ত এলাকায় ব্যাগ লাগেজ এবং জাহাজ, মাছধরা ট্রলার ও বিমানে চোরাই পথে আসছে।”
 
পাটোয়ারি বলেন, “সীমান্ত এলাকায় ভারতের সাইডে ফেনসিডিল কারখানা রয়েছে এবং ওখান থেকে প্রতিদিনি বাংলাদেশে ফেনসিডিল সরবরাহ করা হয়।”
 
বাংলাদেশ কর্তৃপক্ষ ভারতের সাইডে সীমান্ত এলাকায় ফেনসিডিল কারখানার একটি তালিকা সম্প্রতি ভারতকে দিয়েছে। সীমান্তবর্তী দুই দেশের মধ্যেকার বৈঠকে একাধিকবার ওই কারখানাগুলো উচ্ছেদের অনুরোধ জানিয়েছেন।
 
মো. কামরুল হাসান নামের এক মাদকাসক্ত প্রতিদিন ফেনসিডিল নিতেন।বর্তমানে তিনি সরকার পরিচালিত মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।তিনি বলেন, “আমার প্রতিদিন ফেনসিডিল কিনতে ১৫শ টাকা লাগতো।”
.
তিনি বলেন, “ম্যাজিস্ট্রেটসহ চিকিৎসক, প্রকৌশলী এবং শিক্ষক ফেনসিডিলে আসক্ত হয়ে পড়ছেন।”
 
গত বছরের ডিসেম্বরে ভোলার সহকারী জজ জাভেদ ইমাম রাজধানীতে ফেনসিডিলসহ আটক হয়। এই মামলায় কয়েকদিন আগে তার চার বছরের জেল হয়েছে।
 
মানাসের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরূপ রতন চৌধুরী মাদকের বিস্তারে উদ্বেগ প্রকাশ করে বলেন, “মিডিয়ায় একাধিক রিপোর্ট প্রকাশ হয়েছে, মাদক ব্যবসার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরাসরি জড়িত।” সূত্র: দ্য ফিনানসিয়াল এক্সপ্রেস
সূত্র - natunbarta.com

Please Login to comment and favorite this News
Next Health News: নিঃসন্তানদের হৃদরোগের ঝুঁকি বেশি
Previous Health News: ক্যানসারের টিকা আবিষ্কারে হতাশার খবর

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')