home top banner

খবর

কোকেন বদলে দেয় মস্তিষ্কের কাঠামো!
২৮ অগাস্ট, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   55

মাদক হিসেবে কোকেন ব্যবহারের কয়েক ঘণ্টার মধ্যেই তা বদলে দিতে পারে আপনার মস্তিষ্কের কাঠামো। ‘নেচার নিউরোসায়েন্স’ জার্নালে একটি গবেষণা প্রতিবেদনের মাধ্যমে আমেরিকান গবেষকেরা জানাচ্ছেন এমনই এক ভয়ঙ্কর তথ্য!

বিভিন্ন প্রাণীর ওপর গবেষণা করে দেখা গেছে যে কোকেন ব্যবহারের ঘণ্টাখানেকের মধ্যেই তাদের স্মৃতিশক্তি এবং কোনোকিছু শেখার বা গ্রহণ করতে পারার ধরণই বদলে যাচ্ছে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কেলি এবং ইউসি স্যান ফ্রান্সিসকোর একদল গবেষক কিছু ইঁদুরের ওপর পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পেয়েছে যে কোকেন গ্রহণের পরপরই মস্তিষ্কের ক্ষুদ্র শাখাবহুল কোষগুলো ধীরে ধীরে বাড়তে থাকে বা প্রসারিত হতে শুরু করে, যা স্মৃতিশক্তিকে অস্বাভাবিকভাবেই প্রভাবিত করে।

কোন স্থানে বা কোন পরিবেশে মাদক গ্রহণ করা হচ্ছে, আসক্তির ক্ষেত্রে তাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গবেষণার প্রথম ধাপে ইঁদুরগুলোকে ভিন্ন কাঠামো ও গন্ধযুক্ত দু’টি আলাদা চেম্বারে যেতে দেয়া হয়েছিল। এরপর ইঁদুরগুলো পছন্দমতো যেকোনো একটি চেম্বারে অবস্থান করলে তাদের অন্য চেম্বারটিতে নিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে পানির সঙ্গে মিশিয়ে কোকেন দেয়া হয়।

লেজারচালিত এক ধরনের অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে দেখা গেছে যে প্রথমবার কোকেন গ্রহণ করার দু’ঘণ্টার মধ্যেই মস্তিষ্কের কোষগুলোতে কতগুলো নতুন শাখা সৃষ্টি হয়েছে।

মনোবিজ্ঞান এবং নিউরোসায়েন্সের সহকারী অধ্যাপক ও গবেষক লিন্ডা উইলব্রেট বলছেন, “এই পরীক্ষা থেকে পরিষ্কারভাবে এটা প্রমাণিত যে কোকেন মস্তিষ্কের কোষগুলোতে খুব দ্রুত নতুন শাখা-প্রশাখা সৃষ্টি করে। যতই কোষের শাখা বাড়তে থাকে, ততই ইঁদুরগুলোর কাছে কোকেন তথা মাদক সম্পর্কে আগ্রহ বাড়তে থাকে।”

তাই মাদকাসক্ত ব্যক্তির মধ্যে নির্দিষ্ট সময় পর পর মাদকের প্রচন্ড চাহিদা সৃষ্টির যে বিষয়টি, তার সম্ভাব্য সমাধান খোঁজার জন্য এই গবেষণাটি কার্যকর হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

সূত্র - natunbarta.com

Please Login to comment and favorite this News
Next Health News: No botulism found in Fonterra probe
Previous Health News: নবজাতকের মৃত্যুরোধে সহায়তা দেবে আমেরিকা

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')