home top banner

খবর

ছুটির দিনে আলস্য মন্দ নয়!
২২ অগাস্ট, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   50

যাদের দিন রাতই কাটে আরাম আয়েশে তাদের জন্য এই লেখা নয়। এমনকি যারা ছুটির দিনে বেশ শান্তি করে অনেকটা বেলা পর্যন্ত ঘুমান তারাও চাইলে এড়িয়ে যেতে পারেন এই লেখাটি। কিন্তু ছুটির দিনেও বৌয়ের তাড়া কিংবা অভিভাবকদের কারণ ছাড়া চাপাচাপিতে যারা অবসরেও দু'দণ্ড আলসেমি করতে পারেন না তারা কিন্তু চাইলেই এই লেখাটিকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারেন। পরিবারের বড় কোনো প্রয়োজন ছাড়াও যদি কেউ আপনাকে ছুটির দিনে এটা সেটা বলে তাড়া দেন তাহলে তাকে সাফ জানিয়ে দিন, ছুটির দিনের আলস্য স্বাস্থ্যের জন্য ভালো। নাহ! কথাটা যে আপনাকে বাঁচাতে আমরা বানিয়ে বানিয়ে বলছি তা নয়, বরং দক্ষিণ কোরিয়ার একদল গবেষক রীতিমতো নিয়ম মেনে গবেষণা শেষ করেই জানিয়েছেন এই কথাটা। দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সমন্বয়ে গড়ে ওঠা এই গবেষক দলের দাবী, ছুটির দিনে এক ঘণ্টার বেশি ঘুম হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের অন্যতম কারণ যে উচ্চ রক্তচাপ সেই রক্তচাপের ঝুঁকি ৩৯ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম। যদিও যারা গোটা সপ্তাহে অনেক বেশি পরিশ্রম করেন এবং তুলনামূলক কম বিশ্রাম নেন এটি শুধু তাদের জন্যই প্রযোজ্য। আর আলোচিত এই গবেষণার ফলটি প্রকাশিত হয়েছে সি¬প নামের চিকিত্সা বিষয়ক একটি সাময়িকীর অনলাইন সংস্করণে। গবেষণার অংশ হিসেবে তারা ২ হাজার ৭৮২ জন প্রাপ্তবয়স্ত ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখেন। এ সময় সপ্তাহের প্রতিদিন তারা কত সময় ঘুমান এ বিষয়ে তাদের প্রশ্ন করা হয় এবং এদের মধ্যে কারও উচ্চ রক্তচাপের সমস্যা আছে কি না তাও পরীক্ষা করে দেখা হয়। এতে দেখা যায়, যেসব প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে সাত থেকে নয় ঘণ্টা ঘুমান তাদের তুলনায় যারা ছয় ঘণ্টার কম ঘুমান তাদের উচ্চ রক্তচাচের প্রবণতা প্রায় ৭০ শতাংশ বেশি। তবে ছয় ঘণ্টার কম ঘুমানো এই ব্যক্তিরা যদি শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিনটিতেও এক ঘণ্টা বেশি ঘুমান তাহলে তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি প্রায় ৪০ শতাংশ কমে যায়। কাজেই, যাদের গোটা সপ্তাহটাই কাটে পরিশ্রমে এবং উচ্চ রক্তচাপ মোকাবেলায় ছুটির দিনে খানিকটা আলস্য দেখাবার পরামর্শই তাদেরকে দিয়েছেন এই গবেষকরা।

সূত্র - দৈনিক ইত্তেফাক

Please Login to comment and favorite this News
Next Health News: Schizophrenia-switch
Previous Health News: ওজনের কারণে হাসপাতালে যেতেও প্লেন

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')