home top banner

খবর

ক্যানসারকে হারিয়ে জ্বলে ওঠা তারকারা
১৭ অগাস্ট, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   46

মরণব্যাধী ক্যানসারের কাছে তারকা কিংবা প্রভাবশালী কেউ কারোই রেহাই নেই। সে যাকে ধরে টেনে মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে যায়। তার হাত থেকে বেচে ফেরার লড়াইটা যে অনেক বড় তা সবারই জানা।

ক্যানসারকে পরজিত করে আবার জ্বলে ওঠা তারকাদের খবর তুলে ধরা হলো এ প্রতিবেদনে।‌

মনিষা কৈরালা:
ক্যানসারে আক্রান্তর কারণে বলিউডের এই সুন্দরী নায়িকাকে প্রায় হারাতে বসেছিলো সবাই। কিন্তু হারাতে পারেনি তার জীবনীশক্তিকে। গত বছর জরায়ুর ক্যানসার ধরা পড়ার পরই চিকিত্‍সা শুরু হয়ে যায়। ৪২ বছরের এই অভিনেত্রী এখন বলিউডে কামব্যাকের অপেক্ষায়। 

অনুরাগ বসু:
তার তৈরি বরফি আমাদের সবার পছন্দ। কিন্তু ক্যানসারের সামনে যদি হার মেনে নিতেন অনুরাগ বসু, তা হলে কি ‘বরফি’ দেখা হতো ? কিংবা `লাইফ ইন এ মেট্রো`-র মতো সিনেমা? ২০০৪-এ ব্লাড ক্যানসার ধরা পড়ার সময় চিকিত্‍সকরা জানিয়েছিলেন, বাঁচার আশা মাত্র ৫০ ভাগ। কিন্তু অনুরাগের বেঁচে থাকার ইচ্ছেটা যে ছিল শতভাগ। হার মেনে তাই ফিরে গেল কর্কট রোগ।  

যুবরাজ সিং:
ক্যানসারের সঙ্গে লড়াই চালাতে গিয়ে বহুদিন ক্রিকেটের বাইশ গজের বাইরে থাকতে হয়েছে। হতাশাও এসেছে। কিন্তু  কাবু করতে পারেনি।

জীবনযুদ্ধে জয়ী যুবা এখন আবার হাজির টিম ইন্ডিয়ায়। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সেইসব দিন নিয়ে লিখে ফেলেছেন একটি বইও। বইয়ের নাম ‘দ্য টেস্ট অফ মাই লাইফ’।

জিওফ্রে বওকট:
ইংল্যান্ডের ক্রিকেটার জিওফ্রে বওকটের ক্যানসার ধরা পড়েছিল ২০০২ এ। গলায় চার-চারটি টিউমার। ৩৫টি রেডিওথেরাপি সেশনের পর তিনি হার মানান এই মারণরোগকে। ফিরেও আসেন ধারাভাষ্যকারের চেয়ারে।

লান্স আর্মস্ট্রং:
লড়াইয়ের আরেক নাম লান্স আর্মস্ট্রং। ১৯৯৬ এ ক্যানসার ধরা পড়েছিল অ্যাডভান্স স্টেজে। বাঁচার আশা ছিল মাত্র ৪০ ভাগ। কিন্তু রেকর্ডবার ‘ত্যুর দ্য ফ্রঁস’ জয়ী এই সাইক্লিস্ট লড়াইয়ের রাস্তা থেকে পিছিয়ে আসেননি। এক বছরের মধ্যে সেরে ওঠেন পুরোপুরি।

মার্টিনা নাভ্রাতিলোভা:
স্তনের ক্যানসার ধরা পড়ার পর প্রথমটায় খানিকটা ভেঙেই পড়েছিলেন টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা। তবে তা কাটিয়ে উঠে লড়াইয়ের পথ বেছে নেন তিনি। 

এরিক আবিদাল:
বার্সেলোনার ফুটবলার এরিক আবিদালের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর এসেছিল ক্লাবসূত্রেই। লিভার প্রতিস্থাপনের পর এখন তিনি স্বমহিমায় ফিরে এসেছেন ফুটবল মাঠে।

লিজা রে:
লিজা রে। মডেল, অভিনেত্রী। ক্যানসারের সঙ্গে যুদ্ধটা চালিয়েছেন নিঃশব্দে, আড়ালে থেকেই। যুদ্ধজয়ের পর মুখ খুললেন নিজের লড়াই নিয়ে। শেখালেন পজিটিভ আচরন কী ভাবে বদলে দিতে পারে জীবন। কীভাবে ফিরিয়ে দেওয়া যায় মৃত্যুকেও।

কাইল মিনগ:
বলিউড তাকে চেনে চিগি-উইগি গার্ল হিসেবে। তিনি কাইল মিনগ। অক্ষয় কুমারের সঙ্গে "ব্লু" সিনেমায় দেখা গেছে লাস্যময়ী এই অস্ট্রেলিয়ান পপ গায়িকাকে। দু’হাজার পাঁচে কনসার্ট ট্যুর চলার মাঝেই পেয়েছিলেন ক্যানসারের খবরটা। ভেঙে পড়েননি। হেরেও যাননি। চিকিত্‍সার পর আবার মঞ্চ মেতেছে তার নাচে গানে।  

মমতাজ:
বিখ্যাত অভিনেত্রী মমতাজের জীবনেও থাবা বসিয়েছিল এই মারণরোগ। কিন্তু টলাতে পারেনি তাঁর বেঁচে থাকার ইচ্ছেকে। চুয়ান্ন বছর বয়সে অবশেষে আসে রোগমুক্তির খবর।  

বারবারা মোরি:
কাইটস সিনেমায় হৃতিক রোশনের উল্টোদিকে  দেখেছিলাম বারবারা মোরিকে। তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর হয়তো অনেকেই জানেন না। দীর্ঘদিনের লড়াই আর হার না মানার জেদ, দুয়ের ওপর ভর করেই ক্যানসারকে জীবন থেকে দূরে ঠেলে দিয়েছেন এই অভিনেত্রীও।

ক্রিস্টিনা অ্যাপলগেটে:
জনপ্রিয় টেলি-সিরিয়াল ফ্রেন্ডস’র অ্যামি গ্রিন সবার পরিচিত। চরিত্রটি যিনি জীবন্ত করে তুলেছিলেন সেই ক্রিস্টিনা অ্যাপলগেটের জীবনে কিন্তু কম ঝড়ঝাপটা আসেনি। দুহাজার আটে স্তনের ক্যানসার ধরা পড়ার পর চিকিত্‍সায় বাদ দিতে হয়েছে দুটি স্তনই। কিন্তু সমূলে উত্‍খাত করেছেন ক্যানসারকে।

সুত্র - poriborton.com

Please Login to comment and favorite this News
Next Health News: গরুর দুধে এইচআইভি প্রতিরোধ!
Previous Health News: ক্লান্তি কাটাতে বেদানা

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')