শরীরের রাসায়নিক উপাদান জানাবে সামাজিক অবস্থান
০৪ অগাস্ট, ১৩
Posted By: Healthprior21
Viewed#: 20
শরীরে নির্দিষ্ট রাসায়নিক পদার্থের মাত্রা দেখে কোনো ব্যক্তির বিষয়-সম্পত্তির ব্যাপারে চিকিৎসকেরা হয়তো শিগগিরই বলে দিতে পারবেন। যুক্তরাজ্যের একদল গবেষকের দাবি, আর্থসামাজিক মর্যাদার ওপর ভিত্তি করেই মানুষের শরীরে বিভিন্ন রাসায়নিক পদার্থ তৈরি হয়।
এনভায়রনমেন্টাল ইন্টারন্যাশনাল সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ধূমপানের অভ্যাস বা দারিদ্র্যের মতো বিভিন্ন বৈশিষ্ট্যে ব্যক্তির শরীরের অভ্যন্তরীণ গঠন উপাদানে প্রভাব ফেলে। যেমন: সূর্যের ক্ষতিকর রশ্মি প্রতিরোধক প্রসাধনীতে (সানস্ক্রিন) উপস্থিত রাসায়নিক পদার্থের মাত্রা সাধারণত বিত্তশালী পরিবারের সদস্যদের শরীরে বেশি হয়ে থাকে। এ ছাড়া তাঁদের রক্তে পারদ ও আর্সেনিকের উপস্থিতিও বেশি হয়ে থাকে। কারণ, ধনী পরিবারে মাছ খাওয়া হয় তুলনামূলক বেশি।
যুক্তরাজ্যের এক্সেটার ইউনিভার্সিটির অধিভুক্ত ইউরোপিয়ান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড হিউম্যান হেলথের গবেষক জেসিকা টাইরেল বলেন, সম্পদের ওপর ভিত্তি করে মানবদেহের ব্যক্তিভেদে রাসায়নিক উপাদানের মাত্রার তারতম্য হয়। ১৮টি রাসায়নিক পদার্থের মাত্রা মানুষের খাদ্যাভ্যাসসহ সার্বিক জীবনযাত্রার ধরনের ওপর নির্ভর করে। নিম্নতর আর্থসামাজিক অবস্থার ব্যাপারটি রক্তে সিসা ও ক্যাডমিয়ামের মাত্রা দেখে নির্ণয় করা যায়। টেলিগ্রাফ।
সূত্র - প্রথম আলো
আরও খবর
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷
কিন্তু...
আরও দেখুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে।
বুধবার ঢাকা...
আরও দেখুন
অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়।
ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে
১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।...
আরও দেখুন
চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে।
এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল...
আরও দেখুন
ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷
বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে...
আরও দেখুন
বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।...
আরও দেখুন