home top banner

খবর

সুখের বয়স ২৩ ও ৬৯!
৩১ জুলাই, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   64

সুখের কী কোনো বয়স হয়? এ প্রশ্নের উত্তরে একদল হয়তো দীর্ঘশ্বাস ছেড়ে বলবেন তারুণ্যের সময়টাই সবচেয়ে সুখের। আবার এর বিপরীত পিঠে দাঁড়িয়ে তরুণ কেউ হয়তো বলে বসবেন যে যারা জীবনের একটা বড় সময় পাড়ি দিয়ে এখন নিশ্চিন্ত বার্ধক্যের পথ পাড়ি দিচ্ছেন যারা সেই প্রবীণরাই বেশি সুখী। তবে সুখের মতো আপেক্ষিক একটি বিষয় নিয়ে মানুষের এই দীর্ঘস্থায়ী বিতর্কের একেবারে চুলচেরা উত্তর এবার খুঁজে দিয়েছেন বিশ্বখ্যাত লন্ডন স্কুল অব ইকোনোমিক্সের সেন্টার ফর ইকোনমিক পারফর্মেন্সের একদল গবেষক। তাদের দাবি, মানুষের জীবনের সবচেয়ে সুখী দুটি সময় হলো তার ২৩ ও ৬৯ বছর বয়সের দুটি সময়। অন্যদিকে মানুষের জীবনে সবচেয়ে হতাশাজনক সময়ের দেখা মেলে মধ্য পঞ্চাশে। তা ছাড়া জীবন যুদ্ধে জয়ী হয়ে যারা ৭৫ বছর বয়সের সীমা পেরিয়ে যান তাদের ক্ষেত্রেও সুখের মাত্রা ক্রমে কমতে থাকে বলে দাবি গবেষকদের। মূলত ১৭ থেকে ৮৫ বছর বয়সী ২৩,১৬১ জনের কাছ থেকে জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশে¬ষণ করে মানুষের অর্থনৈতিক ও সামাজিক অবস্থানের সাথে সুখের এই সম্পর্কের কথা আবিষ্কার করেন লন্ডন স্কুল অব ইকোনোমিক্সের এই গবেষকরা। এদিকে মানুষের জীবনের ২৩ ও ৬৯ বছর বয়সী সময় দুটিকে সবচেয়ে সুখী সময় বলে আখ্যায়িত করার পাশাপাশি বিভিন্ন বয়সের আরও কিছু মজার দিকও তুলে ধরেছেন এই গবেষকরা। উদাহরণস্বরূপ বিশে পা দিয়ে অধিকাংশ তরুণই তাদের ভবিষ্যত বা নিজেদের সম্ভাবনা নিয়ে অতিমূল্যায়ন করে থাকেন এবং এই অতিমূল্যায়নের হার ১০ শতাংশ পর্যন্ত হয়। আবার ৫০ বছর বয়সের পর জীবনের উপর মানুষের যে তৃপ্তি হরাস পেতে থাকে সেটি পুনরায় বাড়তে শুরু করে ৫৫ বছর বয়স থেকে যা পুনরায় সুখের চূড়ায় ওঠে ৬৯-এ এসে। মজার বিষয় হলো এর কারণ খুঁজতে গিয়ে বিশ বছর বয়সী তরুণদের উল্টো চিত্রই খুঁজে পেয়েছেন গবেষকরা। তাদের মতে, ৬৮ বছর বয়সে এসে মানুষ তার ভবিষ্যত সম্পর্কে কিছুটা (প্রায় ৪.৫ শতাংশ) অবমূল্যায়ন করে এবং এর ফলে কম প্রত্যাশায় অধিক প্রাপ্তির একটা সুখ তাদেরকে আচ্ছন্ন করে তাদের ৬৯ বছর বয়সে।

সূত্র - দৈনিক ইত্তেফাক

Please Login to comment and favorite this News
Next Health News: Pill linked to long life in mice
Previous Health News: বেগুন নিয়ে রিট, গবেষণা প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')