home top banner

খবর

কঠোর অবস্থানে ১২ রিপাবলিকান ওবামার স্বাস্থ্যসেবা রোধে সরকার অচলের হুমকি
২৭ জুলাই, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   26

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বহুল আলোচিত স্বাস্থ্যসেবা নীতি বাস্তবায়নে তহবিল সরবরাহ বন্ধ করা না হলে সরকার অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন বিরোধী রিপাবলিকান দলের নেতারা। রক্ষণশীলদের তীব্র বিরোধিতা সত্ত্বেও প্রেসিডেন্ট ওবামার ঐতিহাসিক স্বাস্থ্যসেবা-ব্যবস্থা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। ওবামা সরকার অচলের হুমকি দিয়েছেন ১২ জন রিপাবলিকান সিনেটর। তাঁদের মধ্যে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মার্কো রুবিও ও র‌্যান্ড পলও রয়েছেন। রিপাবলিকানদের দাবি, দেশের ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জন্য এই স্বাস্থ্যসেবা নীতি হবে খুবই ব্যয়বহুল। তবে সাধারণ মানুষের মধ্যে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা দেওয়াই ওবামার এ কর্মসূচির লক্ষ্য। এটি এ পর্যন্ত তাঁর শাসনামলের সবচেয়ে বড় অভ্যন্তরীণ আইনি উদ্যোগ। যুক্তরাষ্ট্রের চলতি অর্থবছরের বাজেটের সময়সীমা ছয় মাস বাড়াতে হচ্ছে। ২০১৪ সালের অর্থবছর শুরু হচ্ছে ১ অক্টোবর। রিপাবলিকান দলের বেশি রক্ষণশীল সিনেটররা এটাকেই সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছেন। কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হ্যারি রিডের কাছে পাঠানো এক চিঠিতে ওই রিপাবলিকান সিনেটররা বলেছেন, ‘আমরা মনে করি, বিপর্যয় এড়ানোর একমাত্র উপায় হচ্ছে ওবামাকেয়ার বাতিল করা এবং আমাদের স্বাস্থ্যসেবা-ব্যবস্থা সংস্কারে খুবই যুক্তিসম্মত ও বাস্তবসম্মত একটি পদক্ষেপ নেওয়া।’ তাঁরা বলেন, ‘আমরা এমন কোনো পদক্ষেপের প্রতি সমর্থন জানাতে পারি না, যেখানে কিনা ওবামার স্বাস্থ্যসেবা নীতি বাস্তবায়নে কিংবা কার্যকরে আরও তহবিলের প্রয়োজন পড়বে।’ রিপাবলিকান দলের এই সিনেটরদের নেতৃত্ব দিচ্ছেন ইউটাহ অঙ্গরাজ্যের সিনেটর মাইক লি। সিনেটর রিচার্ড বুর বলেন, ‘বারাক ওবামা যত দিন প্রেসিডেন্ট হিসেবে থাকবেন, তত দিন তাঁর স্বাস্থ্যসেবা বিলটিও আইন হিসেবে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। জনগণের ওপর এই আইনের প্রয়োগ ঠেকাতে আমাদের সম্ভাব্য সবকিছু করতে হবে। আর এটা করতে সেপ্টেম্বরই হচ্ছে আমাদের জন্য শেষ সুযোগ।’

 

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: ভাইপোর সঙ্গে অনেক মজা করবেন প্রিন্স হ্যারি
Previous Health News: Study confirms cancers-family link

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')