home top banner

খবর

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ
২৬ জুলাই, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   25

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বৃহস্পতিবার এনামুল হক (ছয় মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনেরা। তবে সংশ্লিষ্ট চিকিৎসক অভিযোগ অস্বীকার করেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মুর্শেদ মিয়ার স্ত্রী রহিমা আক্তার (২৫) গতকাল বেলা ১১টার দিকে একমাত্র সন্তান এনামুলকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে আসেন। কাউন্টার থেকে তিন টাকার টিকিট কিনে শিশুরোগ বিশেষজ্ঞ মো. আমজাদ হোসেন খানের কক্ষে যান। তিনি শিশুটিকে নেবুলাইজার (শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করার জন্য গ্যাস দেওয়ার যন্ত্র) দিয়ে এখানে ভর্তি করার পরামর্শ দেন। মো. আমজাদ হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘শিশুটি ভাইরাল নিউমোনিয়া ও ব্রংকিওলাইটিসে আক্রান্ত ছিল। তাকে নেবুলাইজার দিয়ে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিই। দুপুর দেড়টার দিকে নামাজ পড়তে যাওয়ার সময় দেখি একজন নারী কাঁদতে কাঁদতে একটি শিশুকে নিয়ে দৌড়ে হাসপাতালের জরুরি বিভাগে যাচ্ছেন। তখন মসজিদে না গিয়ে জরুরি বিভাগে গিয়ে জানতে পারি, এটি সেই শিশু, যেটিকে বহির্বিভাগে বসে দেখেছিলাম।’ আমজাদ হোসেন বলেন, ‘বাইরের একটি ওষুধের দোকানে নেবুলাইজার করাতে গিয়ে শিশুটির অবস্থার অবনতি ঘটেছে। পরে আমি শিশুটিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হই। চিকিৎসার ক্ষেত্রে আমার কোনো গাফিলতি ছিল না।’ রহিমা আক্তার আর্তনাদ করে বলছিলেন, ‘সামান্য শ্বাসকষ্টে আক্রান্ত ছেলেকে নিয়ে হাসপাতালে এসেছিলাম। এখন সন্তানের লাশ নিয়ে বাড়ি ফিরছি।’ তিনি জানান, সন্তান মারা যাওয়ার আগমুহূর্তে তাঁর হাত থেকে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ যাবতীয় কাগজ কে বা কারা নিয়ে গেছেন। এ ব্যাপারে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: নোংরা পরিবেশে খাবার তৈরি পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
Previous Health News: স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৭৮

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')