home top banner

খবর

কেট-উইলিয়ামের সন্তান আসছে এ সপ্তাহেই!
১৭ জুলাই, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   39

যুক্তরাজ্যের প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলা জানিয়েছেন, রাজপরিবারের নতুন অতিথি কেট ও উইলিয়ামের সন্তান এ সপ্তাহের শেষ দিকেই পৃথিবীতে আসতে পারে।
ছেলে উইলিয়াম যেকোনো সময় বাবা হতে পারেন—এমন সময়ে ইংল্যান্ডের কর্নওয়াল কাউন্টি ও কাছের ডেভনে সস্ত্রীক বার্ষিক গ্রীষ্মকালীন ভ্রমণ শুরু করেছেন চার্লস। গত সোমবার সমুদ্রতীরবর্তী একটি শহরে নবজাতকসহ কয়েকজন মায়ের সঙ্গে দেখা হলে তাঁরা ওই কথা বলেন।
বেশ কয়েকজন নতুন মায়ের সঙ্গে ট্রুডি লিন্ডসে তাঁর তিন সপ্তাহ বয়সী বাচ্চা এলি মে-কে নিয়ে প্রিন্স চার্লস ও ক্যামিলাকে দেখতে আসেন।
এ সময় ট্রুডি বলেন, ‘আপনাদের পরিবারেও তো এ রকম একটি অতিথি শিগগিরই আসছে।’ জবাবে ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী চার্লস হেসে বলেন, ‘আশা করি।’ অন্যদিকে ক্যামিলা সমবেত অতিথিদের উদ্দেশে দেওয়া ভাষণে আরেকটু বাড়তি তথ্য দেন। তিনি এতে বলেন, ‘আমরা সবাই ফোনের কাছে কাছে থাকছি। আশা করছি, এ সপ্তাহের শেষেই একটি ছেলে বা মেয়েশিশু রাজপরিবারে আসবে।’
নতুন বাবা-মা পপি ও পল স্টিন পাঁচ দিনের ছেলে লোয়েনকে নিয়ে রাজদম্পতিকে দেখতে এসেছিলেন। পল এ সময় বলেন, ‘ধাই মজা করে বলেছিল, কেটের বাচ্চার সঙ্গে একই দিন ওর জন্ম হলে আমরা একটা স্মারক মুদ্রা পেতাম। কিন্তু লোয়েন মনে হয় অপেক্ষা করতে রাজি ছিল না।’

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: প্রথম টেস্টটিউব বার্গার
Previous Health News: ম্যান্ডেলার ৯৫তম জন্মদিন কাল, বিশ্বজুড়ে প্রস্তুতি

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')