home top banner

খবর

অনলাইনে গাড়ি কিনল এক বছরের শিশু!
১২ জুলাই, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   42

য়স মাত্র এক বছর। মোবাইল সেটটা ঠিকমতো হাতে ধরে রাখতে পারার কথাও নয়। কিন্তু প্রযুক্তি একবিংশ শতাব্দীর শিশুদের এতোটাই এগিয়ে নিচ্ছে যে অনলাইনে গাড়িই কিনে ফেললো যুক্তরাষ্ট্রের এক বছর বয়সী এক শিশু!

স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ওরেগন রাজ্যের পোর্টল্যান্ড শহরে বাসিন্দা পল স্ট্যাউট ও ক্রিস্টেন স্ট্যাউটের এক বছরের শিশু মেয়ে সোরেলা। সারাক্ষণই বাবার স্মার্টফোন নিয়ে মগ্ন থাকে।

একদিন ‘২২৫ ডলার মূল্যের একটি ১৯৬২ অস্টিন হিলে স্পিরিট মডেলের গাড়ির মালিক হয়েছেন’ বলে নোটিশ পান পল।

আগে থেকে এ রকমের একটি গাড়ি কেনার চিন্তায় থাকা পল এই খুশির নোটিশে আনন্দে আত্মহারা হলেও ভেবে পান না কিভাবে এটি সম্ভব হলো! কারণ, তিনি যে গাড়ি ক্রয়ের কোনো লেনদেন অনলাইন বা অফলাইনে সম্পন্ন করেননি। তাহলে?

কৌতুহল অনুযায়ী ক্রয়ের সূত্র ঘেঁটে তিনি জানতে পারেন, তার স্মার্টফোন নিয়ে সারাক্ষণ খেলায় ব্যস্ত থাকা পিচ্চি মেয়েটাই ই-বে অ্যাপ্লিকেশনে লগইন করে গাড়ি ক্রয় করে ফেলেছে।

উল্লেখ্য, ই-বে অ্যাপ্লিকেশনে খুব সহজে ক্রয়-বিক্রয় সম্পন্ন করা যায়।

পল হাস্যোল্লাসে বলেন, “ভাগ্যিস, সে ৩৮ হাজার ডলার মূল্যের পোরশে গাড়ি কিনে ফেলেনি!”

ই-বে’র এই ভুলকে স্মরণীয় উপহার হিসেবে দেখছেন পল ও ক্রিস্টিনা দম্পতি।

এর মধ্যে পল অবশ্য ঠিক করে রেখেছেন মেয়ের ১৬তম জন্মবার্ষিকীতে অথবা উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপনী শেষে গাড়ি উপহার দেবেন।

একই সঙ্গে মোবাইল সেটে নতুন করে পাসওয়ার্ড সেট করে নিয়েছেন এবং সেট থেকে সব ধরনের অ্যাপ্লিকেশন মুছে ফেলেছেন যাতে এ ধরনের অপ্রত্যাশিত ক্রয়-বিক্রয়ের ঘটনা না ঘটে যায়।

ক্রিস্টিনা হেসে বলেন, “এটা যেন আর কখনো না হয়।”

 

সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Please Login to comment and favorite this News
Next Health News: নিজের মৃত্যুর ভিডিও ধারণ সাংবাদিকের!
Previous Health News: বেতনের দাবিতে স্বাস্থ্য দফতরের আধিকারিক ঘেরাও

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')