home top banner

খবর

জিনগত রোগের চিকিৎসার পথে বড় সম্ভাবনা
১২ জুলাই, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   26

মানুষের দেহকোষের ক্রোমোজোমের বিকল্প হিসেবে কৃত্রিম ক্রোমোজোম প্রতিস্থাপন করে জিনগত বিভিন্ন রোগ নিরাময়ের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন চিকিৎসাবিজ্ঞানীরা। ইঁদুরের দেহকোষে ইতিমধ্যে এ কৃত্রিম ক্রোমোজোম পরীক্ষামূলকভাবে স্থাপন করে দেখা হয়েছে।
জিনগত অসুখগুলো বংশপরম্পরায় উত্তরসূরিদের শরীরে প্রবাহিত হয়। কৃত্রিম ক্রোমোজোম প্রতিস্থাপনে এসব রোগ প্রতিরোধ করা সম্ভব হলে তা চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী সাফল্য হিসেবে বিবেচিত হবে।
গবেষণাগারে তৈরি কৃত্রিম ক্রোমোজোম মানবদেহে প্রতিস্থাপনের সম্ভাব্যতা নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। একটি জটিল জিনোমসমৃদ্ধ প্রথম কৃত্রিম কোষীয় কাঠামো তৈরির উদ্দেশ্যে ছত্রাকের (ইস্ট) ১৬টি পৃথক ক্রোমোজোম তৈরি করতে হবে। আর এ লক্ষ্যে নিবিড় গবেষণা করছেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্য সরকার এ গবেষণা প্রকল্পে বিপুল অর্থায়নের ঘোষণা দিয়েছে। আর যুক্তরাষ্ট্র ও জাপানের গবেষকেরা কৃত্রিম ক্রোমোজোম তৈরির পথে ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছেন।
বিজ্ঞানীরা বলছেন, মানুষের তৈরি ক্রোমোজোমসমৃদ্ধ কৃত্রিম ইস্ট ব্যবহার করে পরবর্তী সময়ে বিভিন্ন জীবাণুরোধী ওষুধ (অ্যান্টিবায়োটিক) ও টিকা (ভ্যাকসিন) তৈরি করার পাশাপাশি জিনগত রোগাক্রান্ত অঙ্গ বা টিস্যুর উপযোগী বিকল্প জিন তৈরি করা যেতে পারে।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে অবস্থিত ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের গবেষক নাটালায় কোপ্রিনা ও তাঁর সহযোগীরা কৃত্রিম ক্রোমোজোম প্রতিস্থাপনের মাধ্যমে জিনগতভাবে পরিবর্তিত ইঁদুর উৎপাদন করতে সক্ষম হয়েছেন। কোপ্রিনা বলেন, প্রাণীদেহে কৃত্রিম ক্রোমোজোম প্রতিস্থাপনের ঘটনা ইতিহাসে এটিই প্রথম। মানবদেহে কৃত্রিম ক্রোমোজোম প্রতিস্থাপনের সম্ভাব্য প্রতিক্রিয়া যাচাইয়ের গবেষণার অংশ হিসেবে তাঁরা এ পরীক্ষা চালান। মানবদেহের উপযোগী কৃত্রিম ক্রোমোজোমগুলো ‘ক্রোমোজোম ফরটি সেভেন’ নামে পরিচিত। কারণ, মানবদেহে প্রাকৃতিক ক্রোমোজোমের মোট সংখ্যা ৪৬। নতুন জিনথেরাপির সুবিধা হলো, কৃত্রিম ক্রোমোজোমটি শরীরে বিদ্যমান ২৩ জোড়া প্রাকৃতিক ক্রোমোজোমের ওপর কোনো প্রভাব ফেলে না। এই চিকিৎসাপদ্ধতিতে নির্দিষ্ট রোগীর ত্বককোষ সংগ্রহ করে তাকে স্টেম সেলে রূপান্তর করা হবে। তারপর সেখানে সুস্থ ক্রোমোজোম (কৃত্রিম) প্রতিস্থাপন করা হবে।

সূত্র - প্রথম আলো

 

Please Login to comment and favorite this News
Next Health News: ম্যান্ডেলা হাসেন, চোখ দিয়ে সাড়া দেন
Previous Health News: খেজুর খেলে কি শর্করা বাড়ে?

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')