home top banner

খবর

সবচেয়ে উদ্ভাবনশীল দেশ সুইজারল্যান্ড
১০ জুলাই, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   57

বর্তমানে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনশীল দেশ সুইজারল্যান্ড। এই তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান পঞ্চম। গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (জিআইআই) প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত সোমবার বার্ষিক এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
জিআইআই প্রতিবছর বিশ্বের প্রতিটি দেশের উদ্ভাবনী সক্ষমতার ওপরে একটি পুঙ্খানুপুঙ্খ প্রতিবেদন তৈরি করে থাকে। এই প্রতিবেদন সংশ্লিষ্ট দেশের অর্থনীতি কতটা শক্তিশালী, সেটা নির্দেশ করে এবং সেই বিবেচনায় দেশটিকে তালিকায় স্থান দেওয়া হয়। এ বছর প্রকাশিত তালিকায় ‘উচ্চ আয়ের অর্থনীতি’ বিভাগে ৪৫টি দেশ রয়েছে।
প্রতিবেদনটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের করনেল ইউনিভার্সিটির জনসন স্কুল, আইএনএসইএডি বিজনেস স্কুল, ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন।
তালিকায় ১৪২টি দেশের মধ্যে প্রথম পাঁচটি যথাক্রমে সুইজারল্যান্ড, সুইডেন, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। গত বছর এই তালিকার ১০তম অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। সে হিসাবে এ বছর দেশটি পাঁচ ধাপ এগিয়েছে। যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে ফিনল্যান্ড। এ ছাড়া হংকং, সিঙ্গাপুর, ডেনমার্ক ও আয়ারল্যান্ড রয়েছে সেরা ১০টি দেশের তালিকায়। মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, কাজাখস্তান ও শ্রীলঙ্কার অবস্থান যথাক্রমে ৬৬, ৮৪ ও ৯৮। আর বাংলাদেশের অবস্থান ১৩০।
জিআইআই প্রতিটি দেশকে সাতটি বিষয়ের ভিত্তিতে মূল্যায়ন করে থাকে। এগুলো হলো প্রতিষ্ঠান, মূলধন ও গবেষণা, অবকাঠামো, বাজার, ব্যবসা-বাণিজ্য, জ্ঞানের পরিধি ও প্রযুক্তিগত উৎকর্ষ। এই বিষয়গুলোর মধ্যে কয়েকটির আবার অনেকগুলো উপশ্রেণী রয়েছে। এর মধ্যে রয়েছে, মাধ্যমিক স্কুলে শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, ১৫ থেকে ৬৯ বছর বয়সী নাগরিকদের উইকিপিডিয়ায় মাসিক সম্পাদন ও ইউটিউবে ভিডিও আপলোড করার পরিমাণ ইত্যাদি। এই বিষয়গুলো সংশ্লিষ্ট দেশের সক্ষমতা ও দুর্বলতাকে ইঙ্গিত করে। টেকনিউজডেইলি।
বৈশ্বিক উদ্ভাবন সূচক ২০১৩
সূচকের মানদণ্ড: সাতটি বিষয়ের ওপর মূল্যায়ন করা হয়। এগুলো হলো প্রতিষ্ঠান, মূলধন ও গবেষণা, অবকাঠামো, বাজার, ব্যবসা-বাণিজ্য, জ্ঞানের পরিধি ও প্রযুক্তিগত উৎকর্ষ।
শীর্ষস্থানীয় দেশ:তালিকায় ১৪২টি দেশের মধ্যে প্রথম পাঁচটি যথাক্রমে সুইজারল্যান্ড, সুইডেন, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।
মধ্য ও দ. এশিয়া: ভারত, কাজাখস্তান ও শ্রীলঙ্কার অবস্থান যথাক্রমে ৬৬, ৮৪ ও ৯৮। আর বাংলাদেশ ১৩০।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: সম্মিলিত হূৎস্পন্দন!
Previous Health News: ডিএনএ প্রোফাইলিং ল্যাবে কর্মবিরতি অব্যাহত

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')