home top banner

খবর

হাসপাতালে ম্যান্ডেলার তিন সপ্তাহ
২৯ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   44

ফুসফুসের জটিল সংক্রমণজনিত অসুস্থতার কারণে নেলসন ম্যান্ডেলা তিন সপ্তাহে ধরে হাসপাতালে অবস্থান করছেন। তিনি প্রিটোরিয়ার মেডিক্লিনিক হার্ট হাসপাতালে চিকিৎসাধীন। ম্যান্ডেলার হাসপাতালে ভর্তির দিন থেকে এ পর্যন্ত তাঁর অসুস্থতাকে কেন্দ্র করে প্রকাশিত কয়েকটি উল্লেখযোগ্য খবর হলো:
৮ জুন: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার তরফে বলা হয়, ফুসফুসের নতুন সংক্রমণজনিত কারণে নেলসন ম্যান্ডেলা এদিন আবার হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর শারীরিক অবস্থা ‘গুরুতর হলেও স্থিতিশীল’। 
১২ জুন: প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেন, ম্যান্ডেলার চিকিৎসায় আজ সকাল থেকে আরও ভালো সাড়া মিলছে। এর আগের দিন ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাশেলসহ পরিবারের সদস্যরা তাঁকে দেখতে হাসপাতালে যান।
১৭ জুন: ম্যান্ডেলা ‘খুব ভালোভাবে সেরে উঠছেন’ বলে জানান তাঁর মেয়েদের একজন জেনানি ম্যান্ডেলা-দামিনি। শুভকামনা জানিয়ে ম্যান্ডেলার উদ্দেশে পাঠানো অজস্র বার্তার জন্য এদিন স্ত্রী গ্রাসা বিশ্ববাসীকে ধন্যবাদ দেন।
২২ জুন: প্রেসিডেন্ট জ্যাকব জুমার কার্যালয় থেকে বলা হয়, বর্ণবাদবিরোধী আন্দোলনের পথিকৃৎ নেতা হাসপাতালে গুরুতর অবস্থায় রয়েছেন স্থিতিশীল। তবে মার্কিন সংবাদ চ্যানেল সিবিএসের খবরে বলা হয়, ম্যান্ডেলা সাড়া দিচ্ছেন না এবং কয়েক দিন ধরে তিনি চোখ খুলছেন না। 
২৩ জুন: প্রেসিডেন্ট কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টা ধরে ম্যান্ডেলার অবস্থা সংকটজনক। 
২৫ জুন: সংকটজনক অবস্থার খবরে ম্যান্ডেলার গ্রামের বাড়ি কুনুতে তাঁর পরিবার ও ঘনিষ্ঠরা জড়ো হন।
২৬ জুন: ম্যান্ডেলার নিজ গোত্রের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি নাপিলিসি ম্যান্ডেলা বলেন, ম্যান্ডেলাকে ‘লাইফ সাপোর্ট’ দিয়ে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। 
একই দিন প্রেসিডেন্ট জুমা তাঁর মোজাম্বিক সফর বাতিল করেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, ‘২০ শতকের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা’ ম্যান্ডেলার জন্য গোটা বিশ্ব প্রার্থনা করছে।
২৭ জুন: জ্যাকব জুমা বলেন, রাতে ম্যান্ডেলার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর অবস্থা এখনো গুরুতর, কিন্তু স্থিতিশীল। 
তবে এদিন ম্যান্ডেলার মেয়ে মাকাজিউই ম্যান্ডেলা বলেন, তাঁর বাবার অবস্থা খুবই গুরতর এবং যেকোনো ধরনের পরিস্থিতি অত্যাসন্ন। 
আফ্রিকা সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এদিন সেনেগালের রাজধানী ডাকারে ম্যান্ডেলাকে ‘বিশ্ববাসীর জন্য একজন নায়ক’ হিসেবে আখ্যায়িত করেন। 

 

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: Asthma research in gene test hope
Previous Health News: ম্যান্ডেলার যন্ত্রণা মুক্তির জন্য যাজকের প্রার্থনা

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')