অন্ধকার জগতের মানুষকে আলোর পথে আনতে হবে
২৯ জুন, ১৩
Posted By: Healthprior21
Viewed#: 33
প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সভাকক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘মাদকমুক্ত সুস্থ জীবন’। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি বলেন, ‘মাদক আমাদের অন্ধকার জগতের দিকে ধাবিত করে। অন্ধকার জগতের মানুষগুলোকে আলোর পথে আনতে হবে আমাদের।’
সচেতন নাগরিক কমিটির সভাপতি খালেদা খানম বলেন, ‘সত্য ও সুন্দরের পথে চলতে হলে আমাদের মাদকমুক্ত হতে হবে। সুস্থ স্বাস্থ্য আমাদের সুন্দর জীবনের দিকে চলতে সহায়তা করে।’
রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় মাদক ব্যবসা চলছে বলে অভিযোগ করেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শাহজাহান গাজী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের, মুন্সিগঞ্জ পৌরসভা কাউন্সিলর নার্গিস আক্তার, শহর বণিক সমিতির সাবেক সভাপতি ফিরোজ মিয়া, প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি তানভীর হাসান ও বন্ধুসভার মুন্সিগঞ্জ জেলা সভাপতি সালমা মুস্তারী।
সূত্র - প্রথম আলো
আরও খবর
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷
কিন্তু...
আরও দেখুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে।
বুধবার ঢাকা...
আরও দেখুন
অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়।
ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে
১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।...
আরও দেখুন
চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে।
এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল...
আরও দেখুন
ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷
বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে...
আরও দেখুন
বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।...
আরও দেখুন