home top banner

খবর

শিশুখাদ্য-সংক্রান্ত আইন পর্যালোচনার ঘোষণা নিউজিল্যান্ডের
২৮ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   38

নিউজিল্যান্ড শিশুখাদ্য উৎপাদন ও বিপণন-সংক্রান্ত প্রচলিত আইন ব্যাপকভাবে পর্যালোচনার কথা ঘোষণা করেছে। বিশ্ববাজারে নিউজিল্যান্ডের তৈরি শিশুখাদ্যের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ পণ্যের বিষয়ে দেশটির সুনাম রক্ষা করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। 
নিউজিল্যান্ডের খাদ্যনিরাপত্তা-বিষয়কমন্ত্রী নিকি কায়ে গতকাল বৃহস্পতিবার বলেন, বার্ষিক ৪৭ কোটি মার্কিন ডলারের শিশুখাদ্য রপ্তানির বাজারে ভোক্তাদের আস্থা মজবুত করার ক্ষেত্রে ওই পর্যালোচনার সিদ্ধান্ত একটি কার্যকর পদক্ষেপ।
এক বিবৃতিতে মন্ত্রী বলেন, শিশুখাদ্য রপ্তানিতে বিশেষত রপ্তানি নিশ্চয়তার বিষয়টি গুরুত্বপূর্ণ। খাদ্যের নিরাপত্তা, মান ও শুদ্ধতা নিয়ে ভোক্তাদের যথেষ্ট উদ্বেগ থাকে।
দেশটির শিশু পুষ্টি সংস্থা ওই আইন পর্যালোচনার ঘোষণাকে স্বাগত জানিয়েছে। সংস্থাটি চলতি মাসের শুরুর দিকে সতর্ক করে বলেছিল, ত্রুটিপূর্ণ বিপণনের মাধ্যমে ‘অনভিজ্ঞ’ প্রতিষ্ঠানগুলো বিশ্ববাজারে নিউজিল্যান্ডের এ পণ্যের ব্র্যান্ডকে ঝুঁকির মধ্যে ফেলছে।
চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক সমৃদ্ধি বিশ্ববাজারে শিশুখাদ্যের চাহিদা বাড়তে সহায়তা করেছে। 

 

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: নিক্ষেপণক্ষমতার কারণে মানুষ সফল প্রজাতি
Previous Health News: বাংলাদেশের মানুষ লড়াকু মনোভাবের

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')