home top banner

খবর

দন্তমূলের চিকিৎসা জটিল নয়
২৬ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   50

দাঁতে প্রচণ্ড ব্যথা কিংবা আঘাতে তা ভেঙে গেছে। আবার হয়তো দাঁতে বড় এক ক্ষত হয়েছে, যেখানে খাদ্য জমলেই খুব ব্যথা হয়। চিকিৎসক দেখে বললেন, ‘আপনার তো রুট ক্যানেল করতে হবে।’ ঘাবড়ে গেলেন খুব? ভাবলেন রুট ক্যানেল, (দাঁতের মাড়ি বা দন্তমূলের চিকিৎসা) সে তো বিরাট ব্যাপার! সত্যি হলো, রুট ক্যানেল ভীতিকর কোনো চিকিৎসাব্যবস্থা নয়। বরং খুব সাধারণ; হরহামেশাই হচ্ছে হাসপাতালে কিংবা ব্যক্তিগত চেম্বারে। জেনে নেওয়া যাক কেমন করে হয় রুট ক্যানেল।
যখন দাঁতের সংক্রমণ দাঁতের ভেতরের রক্তনালি, স্নায়ু, কিংবা টিস্যুকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে, তখন সাধারণত রুট ক্যানেলের দরকার হয়।
কখনো আবার সংক্রমণ ছাড়া আঘাতজনিত কারণেও দাঁতের শিকড় কিংবা অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হলে রুট ক্যানেল করার প্রয়োজন হতে পারে।
রুট ক্যানেল পদ্ধতির মাধ্যমে দাঁতের ভেতরের সংক্রমিত রক্তনালি, স্নায়ু, টিস্যুকে কেটে সরিয়ে ফেলা হয়। তাই রুট ক্যানেল করা দাঁতে দ্বিতীয়বার সংক্রমণের আশঙ্কা ক্ষীণ থাকে। 
রুট ক্যানেল পদ্ধতিটি সম্পূর্ণ করতে সাধারণত তিন দিন সময় লাগে। কখনো আরও কম সময়ে হয়ে যায় কিংবা বেশি দিনও লাগতে পারে। দাঁতের স্বাস্থ্যের ওপর নির্ভর করছে সময়টা।
এ পদ্ধতিতে দাঁতের ওপরের অংশ থেকে কেটে দাঁতের ভেতরের সংক্রমিত সব টিস্যু তুলে ফেলা হয়। তারপর ভেতরের অংশ ওষুধের সাহায্যে পরিষ্কার করে আস্তে ধীরে যন্ত্রের সাহায্যে ক্যানেল প্রস্তুত করে নিতে হয়। 
এ সময় দাঁতের ক্যানেলে থাকা সব সংক্রমিত টিস্যু বের করে ওষুধ দিয়ে পরিষ্কার করে ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে পুরো দাঁতের ভেতরের অংশ পূর্ণ করে দিতে হয়।
মুখের কোন অংশের দাঁতে রুট ক্যানাল করা হলো, তার ওপর নির্ভর করে ফিলিং ম্যাটেরিয়াল ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
রুট ক্যানেল শেষে দাঁত তার স্বাভাবিক সৌন্দর্য ও শক্তি হারায়। তাই রুট ক্যানেল শেষে করে নিতে হয় ক্যাপ। দাঁতের ক্যাপ অসংখ্য শেডে পাওয়া যায়। তাই নিজের দাঁতের রঙের সঙ্গে মিলিয়ে ক্যাপ করে নিলে হারানো সৌন্দর্য যেমন ফিরে আসবে—দাঁতের শক্তিও বাড়বে বহুগুণ। 

 

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: খাবারে চর্বির পরিমাণটা জানা জরুরি
Previous Health News: ত্রিমাত্রিক প্রিন্টার: আগামীর শিল্পবিপ্লব?

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')