home top banner

খবর

টেলিভিশনে হূদ্যন্ত্র নিরীক্ষণ!
২৪ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   32

টেলিভিশন (টিভি) বিনোদনের চেয়ে বেশি কিছু দিতে যাচ্ছে শিগগিরই। হূদ্যন্ত্রের গতিবিধির খবরও এবার হয়তো দেখা সম্ভব হবে টিভিতে। মার্কিন গবেষকদের দাবি, মুখমণ্ডলের নড়াচড়ার সাধারণ ভিডিওচিত্র ব্যবহার করে হূৎস্পন্দন নির্ণয়ের পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবরেটরির গবেষকেরা তৈরি করেছেন নতুন এই প্রযুক্তি। বর্তমানে প্রচলিত ভিডিও গেম প্রযুক্তি অবশ্য আগেই হূৎপিণ্ডের গতি নির্ণয়ে সাফল্যের আভাস দিয়েছিল। বায়োমেট্রিক সংবেদী (সেনসর) ব্যবহার করে নির্ণয় করা যাবে গেমাররা ঠিক কখন ঘামতে শুরু করে এবং হূৎপিণ্ডের গতির সঙ্গে সঙ্গে তাদের চেতনা বা মনঃসংযোগ ওঠানামা করতে থাকে। মাইক্রোসফট কিনেকট চলতি বছরই বাজারে আনবে এই প্রযুক্তি।
তবে এ ধরনের প্রযুক্তি নিয়ে যে কেবল মাইক্রোসফট একা কাজ করছে, তা নয়। এমআইটির গবেষকেরা দেখিয়েছেন, মাথার ছোটখাটো নড়াচড়াও রক্তের গতির সঙ্গে সম্পৃক্ত। আর হূৎপিণ্ডের বহির্মুখী চাপের ফলেই শরীরজুড়ে রক্ত ছড়িয়ে পড়ে। হূৎপিণ্ডের এই নড়াচড়ার ধরন নির্ণয় করা যাবে সাধারণ ভিডিওচিত্রের সাহায্যে। পরীক্ষামূলকভাবে এই প্রক্রিয়ায় হূৎপিণ্ডের যে গতি নির্ণয় করা হয়েছে, তা ইলেকট্রোকার্ডিওগ্রামে নির্ণীত গতির সঙ্গে প্রায় মিলে গেছে। এই গবেষণার ফলাফল এমআইটির অভ্যন্তরীণ একটি সম্মেলনে শিগগিরই উপস্থাপন করা হবে।
আবার গবেষকেরা বলছেন, ভিডিওচিত্র ব্যবহার করে হূৎপিণ্ডের দুটি স্পন্দনের মধ্যকার সময় ব্যবধানও নির্ণয় করা যাবে। এতে কোনো ব্যক্তির হূদেরাগের ঝুঁকি শনাক্ত করা সম্ভব হবে।
ভিডিওচিত্র ধারণের জন্য এমআইটির গবেষকেরা কম্পিউটার প্রযুক্তিসংশ্লিষ্ট বেশ কয়েকটি প্রযুক্তি ব্যবহার করেছেন। প্রথমে তাঁরা মুখমণ্ডল শনাক্তকারী প্রযুক্তি ব্যবহার করেছেন ব্যক্তির মাথা এবং নাক ও মুখের অন্তত ৫০০ থেকে এক হাজারটি সূক্ষ্ম অংশে।
সংশ্লিষ্ট শীর্ষ গবেষক গুহ বালাকৃষ্ণণ বলেন, চোখের পাতা ফেলতে হয় বলে মুখমণ্ডলের ওই স্থান এড়িয়ে যাওয়া হয়েছে। হূৎপিণ্ডের গতি নেমে যাওয়ার ব্যাপারটিও এই প্রক্রিয়ায় স্পষ্টভাবে ধরা পড়েছে। আবার মুখমণ্ডলের নড়াচড়া ব্যবহার না করে মাথার পেছনের অংশের পাঠ নিয়েই ব্যক্তির হূৎস্পন্দন পরিমাপ করা সম্ভব হয়েছে। এখন এই পদ্ধতি ক্যামেরাযুক্ত গেমিং সিস্টেম কেবল বক্স বা স্মার্ট টেলিভিশনে সংযুক্ত করলেই পাওয়া যাবে হূৎস্পন্দনের নিখুঁত পাঠ।

 

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: লাল রঙে আকর্ষণ বেশি
Previous Health News: ঘুমের ওষুধের ওপর নির্ভরশীল?

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')