home top banner

খবর

চিনিযুক্ত কোমল পানীয় থেকে ওজন বাড়ে
২০ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   56

ওবেসিটি বা ওজন আধিক্য এখন বিশ্বব্যাপী এক বিরাট সমস্যা। আর এই ওজন বাড়ার ক্ষেত্রে অধিক চিনিযুক্ত কোমল পানীয় ও ড্রিংকস বহুলাংশে দায়ী। আর এ বিষয়টি মাথায় রেখে নিউইয়র্কের মেয়র মাইকেল আর বে¬ামবার্গ নিউইয়র্কে বড় সাইজের সুগারি ড্রিংকস বিপণন নিষিদ্ধ করতে যাচ্ছেন। আগামী বছরের প্রথম দিকে এ ব্যাপারে একটা আইন পাস হবে এমন কথাও বলেছেন মেয়র। তবে প্রতি ৮ আউন্স সার্ভিং এর যে সমস্ত ড্রিংকসে ২৫ কিলো ক্যালরীর কম খাদ্য শক্তি থাকবে সে সমস্ত কোমল পানীয় ও সুগারি ড্রিংকস এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। যেমন জিরো ক্যালরি ভিটামিন ওয়াটার, মিষ্টিবিহীন আইস টি, ডায়েট সোডা, ফলের রস, মিল্কশেসখ, অ্যালকোহলিক বেভারেজ ইত্যাদি। মেয়র মাইকেল অবশ্য নিউইয়র্কের রেস্টুরেন্ট ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন মেগা সাইজের সুগারি ড্রিংকস পানে নিষেধাজ্ঞা আরোপিত হলে ছোট সাইজের ড্রিংকস-এর ক্ষেত্রে তারা খানিকটা দাম বাড়াতে পারবেন। মেয়রের অভিমত, শুধু নিউইয়র্কে নয়, খোদ যুক্তরাষ্ট্রে এখন ওবেসিটি একটি প্রধান বড় স্বাস্থ্য সমস্যা। আর নিউইয়র্কবাসী মনে করে মেয়রের এ জন্য কিছু একটা করা দরকার। তবে নিউইয়র্ক সিটি বেভারেজ অ্যাসোসিয়েশন নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগের বড় সাইজের সুগারি ড্রিংকস বিক্রয় বন্ধ করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। মেয়র মাইকেল নিউইয়র্কবাসীর স্বাস্থ্য ঠিক রাখতে ইতিপূর্বে পার্ক, রেস্তোরাঁয় ধূমপান বন্ধ এবং ট্রান্সফ্যাটযুক্ত খাবার নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন। নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মেয়রের এ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বাস্থ্য বোর্ডের অনুমোদনের প্রয়োজন হবে।

এদিকে বাংলাদেশেও ওবেসিটি সমস্যা বাড়ছে। বড় বড় মেগা সাইজের কোমল পানীয় বিক্রয় হচ্ছে। এতে শিশু-কিশোররাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশেও কোমল পানীয় নিয়ন্ত্রণ করা উচিত এমন অভিমত অনেকের।

 

 

সূত্র - দৈনিক ইত্তেফাক

Please Login to comment and favorite this News
Next Health News: বাজারে বিষাক্ত ফলমূল মানবদেহের জন্য মারাত্মক
Previous Health News: হাঁপানি নিরাময়ে আদা

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')