home top banner

খবর

অতিরিক্ত লবণ তামাকের মতো ক্ষতিকর
১৯ অগাস্ট, ১৪
Tagged In:  additional salt  salt deficiency   Posted By:   Healthprior21
  Viewed#:   28

additional-salt-in-foodঅতিরিক্ত লবণ তামাকের মতো ক্ষতিকর। বাড়তি লবণ খেয়ে বিশ্বে প্রায় ১৬ লাখ ৫০ হাজার লোক হৃদপিণ্ডের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যান। বিশ্বের ১৮৭টি দেশের গবেষণামূলক জরিপের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।


বৃহস্পতিবার নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের (আইএনডিআইএবি) গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

ওই ফলাফলে জানানো হয়, বিশ্বের প্রতিটি মানুষ প্রতিদিন গড়ে ৩ দশমিক ৯৫ গ্রাম লবণ খান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এটি প্রয়োজনের চেয়ে দুই গ্রাম বেশি।

আইএনডিআইএবির জরিপ অনুসারে ভারতের শহরাঞ্চলের মানুষ প্রতিদিন ৭ দশমিক ৬ গ্রাম লবণ খান। বিশ্বের অন্য দেশের তুলনায় এই হার অনেক বেশি।

আইএনডিআইএবির বিশেষজ্ঞ শশাঙ্ক যোশি বলেন, হৃদরোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগের (স্ট্রোক) ক্ষেত্রে লবণ ও সোডিয়াম খুব ঝুঁকিপূর্ণ। ভারতের পূর্ণ বয়স্কদের মধ্যে প্রতি চারজনে একজন উচ্চ রক্তচাপে ভোগেন। তাদের তথ্য অনুসারে, ২০১০ সালে বিশ্বের ১৬ লাখেরও বেশি লোক হৃদরোগে ভুগে মারা গেছেন। অতিরিক্ত লবণ খাওয়ার কারণে এটা ঘটেছে।

আইএনডিআইএবির জরিপের ওপর ভিত্তি করে চিকিত্সক শশাঙ্ক যোশি বলেন, ভারতীয়দের নোনতা খাবার খুব পছন্দ। তারা কেবলমাত্র প্যাকেটজাত নোনতা খাবারই খায় না, আচার ও পাঁপরের মাধ্যমেও লবণ খেয়ে থাকেন।

গবেষণায় দেখা গেছে, বিশেষজ্ঞ অনুপ মিশ্রের মতে, বিশেষ করে ভারতীয়রা বেশি লবণ খান। ফলে তাদের মধ্যে হৃদরোগে মৃত্যুর হার বেশি। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please Login to comment and favorite this News
Next Health News: কৃত্রিম শুক্রানুর সাহায্যে দূর হবে বন্ধ্যাত্ব
Previous Health News: পাঁচ মাসে ১৫ লাখ টাকা দেওয়ার শর্তে লাশ হস্তান্তর

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')