home top banner

খবর

ইবোলা যেভাবে মানবদেহে আক্রমণ করে
১২ অগাস্ট, ১৪
Tagged In:  Ibola test  Ebola virus   Posted By:   Healthprior21
  Viewed#:   27

Ibola-invades-the-human-bodyকঙ্গোর উপনদী ইবোলার নাম অনুসারে এই ভাইরাসের নাম। এরা প্রাণীদেহের জীবন্ত কোষগুলো দখল করে নিজেদের জিনোমের প্রজনন ঘটায় |

ইবোলা একটি ফাইলোভাইরাস, দেখতে আঁশ বা সুতার মতো|
 ফাইলোভাইরাস লম্বা বা শাখাপ্রশাখাযুক্ত বা কোঁকড়ানো হতে পারে |
 ‘মারবার্গ’ নামে একই ধরনের আরেকটি প্রাণঘাতী ভাইরাস রয়েছে |
 ১৯৭৬ সালে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও সুদানে প্রথম ইবোলা শনাক্ত করা হয়|
ভাইরাসটি প্রায় আণুবীক্ষণিক, সাধারণ ব্যাকটেরিয়ার একটি ভগ্নাংশের সমান আকারের।
১. আক্রান্ত ব্যক্তির রক্ত, প্রস্রাব, মল, বীর্য ও অন্যান্য শারীরিক তরলের সংস্পর্শে ভাইরাসটি অন্যের শরীরে প্রবেশ করে। প্রভাব দেখা যায় ২ থেকে ২১ দিনে।
২. রোগপ্রতিরোধব্যবস্থা ও শ্বেত রক্তকণিকা ধ্বংস করে।
৩. আক্রান্ত কোষগুলো সারা শরীরে ভাইরাসটি ছড়িয়ে দেয়।
৪. রক্ত জমাট করে ফেলে এবং এ কারণে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যায়।
৫. রোগপ্রতিরোধব্যবস্থা ভেঙে পড়ে এমন বিপজ্জনক পর্যায়ে পৌঁছায় যে সেটি নিজের বিরুদ্ধেই কাজ করতে থাকে।
৬. রোগটি মানুষের মস্তিষ্ক, যকৃৎ, কিডনি, অন্ত্র, চোখ, যৌনাঙ্গসহ শরীরের সব অঙ্গ-প্রতঙ্গে আক্রমণ করতে পারে।
৭. সার্বিক রক্ত সংবহনব্যবস্থা ধ্বংস হয়ে যায়। শরীরের ভেতরে ও বাইরে রক্তক্ষরণ হতে থাকে।
অঙ্গ বিকল হয়ে গিয়ে অথবা অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হৃৎপিণ্ড অকার্যকর হয়ে রোগীর মৃত্যুও হতে পারে।

শরীরের ২০ শতাংশের বেশি রক্ত বা তরল সরবরাহ বন্ধ হলে এ রকম বিপর্যয় ঘটে।
সুস্থ হয়ে ওঠা পুরুষেরা বীর্যের মাধ্যমে সাত সপ্তাহ পর্যন্ত ভাইরাসটি ছড়াতে পারে।
কিছু বাদুড় এই ভাইরাস ছড়াতে পারে। তবে তারা নিজেরা এতে ক্ষতিগ্রস্ত হয় না।

বর্তমান চিকিৎসা
 পানিশূন্যতা পূরণ
 রোগীকে পর্যবেক্ষণ

ওষুধ আবিষ্কারের চেষ্টা
 ইবোলার আক্রমণ থেকে সেরে ওঠা ব্যক্তির রক্তের সঙ্গে বর্তমান রোগীর মিশ্রণ ঘটিয়ে কিছু ক্ষেত্রে সাফল্যএসেছে
 নতুন ওষুধ তৈরির কাজ চলছে। এটি একধরনের জীবাণুনাশক বা অ্যান্টিবায়োটিক, যা তামাক গাছের জৈব প্রকৌশল প্রক্রিয়ায় তৈরি করা হবে।

সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা                                                                              
 

Please Login to comment and favorite this News
Next Health News: ‘গুঁড়ো দুধ শিশুর জন্য ঝুঁকিপূর্ণ’
Previous Health News: স্বাস্থ্য ক্যাডারে ৬ হাজার ২২১ জন চিকিৎসক নিয়োগ

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')