home top banner

খবর

গবেষণাগারে মানব অঙ্গ তৈরিতে সাফল্য, তৈরি হচ্ছে নাক ও কান
১০ এপ্রিল, ১৪
Tagged In:  bio organ  organs made in lab   Posted By:   Healthprior21
  Viewed#:   39

স্টেম সেল প্রযুক্তি ব্যবহার করে গবেষণাগারেই তৈরি হচ্ছে মানুষের নাক, কান ও রক্ত সংবহনতন্ত্রের বিভিন্ন অংশ। উত্তর লন্ডনের একটি গবেষণাগারসহ বিশ্বের বিভিন্ন গবেষণাগারই এ কাজে নিয়োজিত আছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

এ ধরনের গবেষণাগারগুলো চিকিৎসাবিজ্ঞানের কাজে শরীরের বিভিন্ন অঙ্গ নির্মাণের কাজে নিয়োজিত আছে। তবে বাস্তবে খুব কম রোগীই এখন পর্যন্ত গবেষণাগারে তৈরি অঙ্গ পেয়েছেন। এসব অঙ্গের মধ্যে রয়েছে রক্ত ও বায়ু পরিবহনে ব্যবহৃত নালী এবং চোখের পানি পরিবহনের নালী। তবে গবেষকরা আশা করছেন, তারা শীঘ্রই আরো বহু ধরনের অঙ্গ তৈরি করতে সক্ষম হবেন। এসব নতুন অঙ্গের মধ্যে রয়েছে সম্পূর্ণ নাক। অবশ্য এর আগেও ক্যান্সারে নাক নষ্ট হয়ে যাওয়া এক ব্যক্তির দেহে কৃত্রিমভাবে তৈরি নাক স্থাপন করে সাফল্য পাওয়া গেছে।। তারা কৃত্রিমভাবে মানুষের কান তৈরিরও চেষ্টা করছেন। তবে কান তৈরি অনেক অঙ্গের তুলনায় জটিল বলে জানাচ্ছেন গবেষকরা।

গবেষণাগারে মানব অঙ্গ তৈরিতে সাফল্য, তৈরি হচ্ছে নাক ও কান

এ গবেষণায় গবেষকদের দলনেতা, ইউনিভার্সিটি কলেজ লন্ডনের আলেক্সান্ডার সেইফালিয়ান বলেন, ‘এটা অনেকটা কেক তৈরির মতো।’

তিনি আরো বলেন, ‘তবে আমরা ভিন্ন ধরনের ওভেন ব্যবহার করছি।’

সেইফালিয়ান আরও বলেন, তিনি ও তার দল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে গবেষণাগারে তৈরি সম্পূর্ণ নাক রোগীর দেহে স্থাপনের জন্য অনুমতি চেয়েছেন।

তবে কৃত্রিমভাবে তৈরি এ সব অঙ্গ শীঘ্রই বাজারে পাওয়া যাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

এ প্রসঙ্গে সুইডেনের ইউনিভার্সিটি অফ গোটেনবার্গের প্রফেসর সুচিত্রা সুমিত্রান-হলগারসন বলেন, ‘আমি ধারণা করছি কৃত্রিমভাবে তৈরি অঙ্গগুলো শীঘ্রই বাজারে যাবে।’

তিনি ইতোমধ্যেই কৃত্রিমভাবে তৈরি রক্ত সংবহনতন্ত্রের অংশ বহু রোগীর দেহে স্থাপন করেছেন। ২০১৬ সালে এ সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা করেছেন তিনি।

কৃত্রিম অঙ্গ স্থাপনের ঝুঁকি এখনো ডাক্তাররা কঠোরভাবে পর্যবেক্ষণ করছেন। যার মধ্যে আছে কৃত্রিম অঙ্গ স্থাপনের পর ক্যান্সার বেড়ে যায় কি না, সে বিষয়ে অনুসন্ধান। - 

সূত্র - দৈনিক কালের কণ্ঠ

Please Login to comment and favorite this News
Next Health News: এসএমএস হৃদপিণ্ডজনিত রোগ ও মৃত্যু ঝুঁকি বাড়ায়
Previous Health News: বিশ্ববিদ্যালয়ে রূপান্তর প্রক্রিয়া বাতিলের দাবিতে সমাবেশ

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')