home top banner

খবর

প্যারালাইসিস থেকে মুক্তির উপায়
২৩ ফেব্রুয়ারী, ১৪
Tagged In:  paralysis   Posted By:   Healthprior21
  Viewed#:   35

প্যারালাইসিস রোগ থেকে কিছুটা সেরে ওঠার পদ্ধতি হয়ত অনেকেরই জানা৷ কিন্তু এটা থেকে পুরোপুরি মুক্তির উপায় কি আজ পর্যন্ত বেরিয়েছে? না৷ সেই উপায়ই পরীক্ষা করে দেখছেন বিজ্ঞানীরা৷

বানরদের মস্তিষ্কের গঠনের সাথে মানব মস্তিষ্কের যে মিল রয়েছে এটা সবারই জানা৷ আর সে জন্যই প্যারালাইসিস বা পক্ষাঘাত রোগ সারানোর উপায় খুঁজতে বানরের উপর পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা৷ বানর কী ভাবে চিন্তা করে, ইলেকট্রোড কী ভাবে বার্তা পাঠায় এ সব নিয়েই গবেষণা তাদের৷

ল্যাবে চালানো এই পরীক্ষায় একটি রেসাস প্রজাতির বানরকে একটি জয় স্টিক চালাতে দেয়া হয় অন্য একটি বানরের নির্দেশ মেনে৷ প্রথম বানরটির মস্তিষ্ক পুরোপুরি তার মাংসপেশীর সংযোগ থেকে বিচ্ছিন্ন করা হয়৷

কর্নেল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মারিয়াম সানোচি সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘‘আমরা পরীক্ষা করে দেখেছি যে কেউ তার চিন্তাশক্তিকে ব্যবহার করে নিজের অচল অঙ্গকে নিয়ন্ত্রণ করতে পারে৷ এই পরীক্ষা সফল হলে একজন পক্ষাঘাত রোগী তার অচল অঙ্গের নিয়ন্ত্রণ ফিরে পাবেন৷''

পরীক্ষাগারে একদল প্রকৌশলী এবং স্নায়ুবিজ্ঞানী কাজ করেছেন৷ তারা বানরের মস্তিষ্কের ইলেকট্রোড কী ভাবে মেরুদণ্ডের সাথে যোগাযোগ স্থাপন করে এবং ওই িবানরটির মস্তিষ্ক থেকে কম্পিউটারের সাহায্যে কী ভাবে স্নায়বিক তথ্য অন্য বানরের মস্তিষ্কে পাঠানো যায়, সেটা নিয়ে পরীক্ষা করেছেন৷

রথম বানরটি যার নাম রাখা হয়েছে ‘মাস্টার' তাকে একটি বিশেষ চেয়ারে বসানো হয়, তার সামনে রাখা হয় একটি কম্পিউটার স্ক্রিন৷ সেই স্ক্রিনে একটি কার্সার এবং একটি সবুজ গোলক দেখা যায়৷ কার্সার দিয়ে সবুজ গোলকের লক্ষ্য ভেদ করতে হবে৷ সেই বানরটির মস্তিষ্ক রাখা হয় পুরোপুরি শান্ত ও নিস্তেজ অর্থাৎ নিষ্ক্রিয়৷

দ্বিতীয় বানরটির নাম ‘অবতার'৷ যার বাহু একটি ৩৬০ ডিগ্রির জয় স্টিকের সাথে বেঁধে দেয়া হয়৷ যার সাহায্যে বানরটি কার্সারটির স্থান বদল করতে পারে এবং তাকেও একই ধরনের টার্গেট দেয়া হয়৷

মাস্টার যখন কার্সারটি নড়ানোর কথা ভাবে, তখন তার চিন্তাটাকে কম্পিউটারের সাহায্যে অবতারের স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের মাধ্যমে স্নায়বিক তথ্য ঘুমন্ত অবতারের কাছে পৌঁছে যায় এবং তার মাংসপেশী সচল হয় ও জয় স্টিকটি নড়তে থাকে৷ যখনই কার্সারটি লক্ষ্যভেদ করে তখন মাস্টারকে পুরস্কার হিসেবে জুস দেয়া হয়৷

এর আগেও তথাকথিত ‘ব্রেন মেশিন ইন্টারফেসেস’ বা বিএমআই-এর গবেষণায় দেখা গেছে, রোবোটিক্স হাত নিজের চিন্তা ব্যবহার করে কম্পিউটার কার্সার নড়াতে পারে৷ সানেচি এবং তার দলের দাবি, তারাই প্রথম এই জিনিস আবিষ্কার করলেন, অর্থাৎ এক প্রাণীর চিন্তা শক্তির মাধ্যমে অন্য প্রাণীর অঙ্গ পরিচালিত করা৷

ফলাফলে এটাই প্রমাণ হয়, কেবল চিন্তা করেই কোন ব্যক্তি একটি বাহুকে দুই ডাইমেনশনে ব্যবহার করতে পারে, যদি মস্তিষ্কের সাথে মাংসপেশীর শারীরিক যোগাযোগ নাও থাকে৷ গবেষকরা জানিয়েছেন, মাস্টার ও অবতারের এই জুটি ৮৪ ভাগ ক্ষেত্রে লক্ষ্য ভেদে সফল হয়েছে৷

পক্ষাঘাতের কারণ

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্তের কারণে প্যারালাইসিস বা পক্ষাঘাত হয়৷ বিশেষ করে স্পাইনাল কর্ডের ক্ষতিগ্রস্তের কারণে৷ সাধারণত মস্তিষ্কে রক্তক্ষরণ, মাথায় কোনো রোগ, যেমন পারকিনসন্স অথবা মস্তিষ্কে কোনো আঘাত পেলে এমনটা হতে পারে৷

বিজ্ঞানীরা বহুদিন থেকেই পক্ষাঘাতগ্রস্ত রোগীরা যাতে নিজেরাই অচল অঙ্গ পরিচালনা করতে পারেন সে চেষ্টা করে যাচ্ছেন৷ কিন্তু মস্তিষ্কের সংকেত পড়তে গিয়ে তাদের বেশ হিমশিম খেতে হয়৷ কেননা মস্তিষ্কের সংকেত খুব জটিলভাবে মাংসপেশীর কার্যক্রম নিয়ন্ত্রণ করে৷

গ্লাসগোর স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান বার্নার্ড কনওয়ে বলেছেন, গবেষণাটি পক্ষাঘাত রোগমুক্তির একটি মাইলফলক৷

তবে ওষুধ দিয়ে অঙ্গ অচল করে দেয়া বানরের ক্ষেত্রে এই পরীক্ষা কাজ করলেও প্রকৃত পক্ষাঘাত রোগীর ক্ষেত্রে এ পদ্ধতি কতটা কার্যকর হবে তা পরিষ্কার নয়৷ সূত্র: ডিডব্লিউ

সূত্র - natunbarta.com

Please Login to comment and favorite this News
Next Health News: বিনামূল্যে কাটা ঠোঁট ও তালু অপারেশন ক্যাম্প চালু
Previous Health News: 'মিথ্যুক আর প্রতারকরা অনেক বেশি সৃজনশীল!'

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')