home top banner

খবর

কুকুরের ওষুধে সারে শিশুদের রোগ
১৯ ফেব্রুয়ারী, ১৪
Tagged In:  bizarre health news   Posted By:   Healthprior21
  Viewed#:   56

যে ওষুধটি কাজে লাগতো এতদিন কুকুরের চিকিৎসায় তাই এখন শিশুদের চিকিৎসায় বেশ কার্যকরভাবে কাজ করছে। বিজ্ঞানীরা তাঞ্জানিয়ার স্কুলছাত্রদের একই ওষুধ খাইয়ে দেখেছেন প্রচলিত ওষুধের চেয়ে কুকুরের ওষুধই অনেক বেশি কার্যকর৷ ওষুধটি অবশ্য খুব শীঘ্রই শিশুদের খাওয়ানো যাবে না৷

কোনো দেশে অন্য প্রাণীর জন্য তৈরি করা ওষুধ মানুষকে খাওয়ানোর আগে সরকারি অনুমতির প্রয়োজন হয়৷ তাঞ্জানিয়ার পেম্বা শহরের স্কুলছাত্রদের কুকুরের যে ওষুধটি খাইয়ে তাক লাগানো সাফল্য পাওয়া গেছে সেটাও এখনই দেশে দেশে মানুষের জন্য বিক্রি শুরু করার সম্ভাবনা নেই৷

তবে ‘দ্য ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন'-এ এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া জাগিয়েছে৷

প্রতিবেদনটিতে সুইজারল্যান্ডের ট্রপিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ ইন্সটিটিউটের বিজ্ঞানীরা জানিয়েছেন, কুকুরের কৃমিরোগ সারানোর জন্য ব্যবহার করা হয় এমন একটি ওষুধ তাঞ্জানিয়ার কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের খাইয়ে তারা দারুণ ফল পেয়েছেন৷

ওষুধটির নাম অক্সানথেল প্যামট৷ বিজ্ঞানীরা দেখেছেন, এ ওষুধ খাওয়ানোর পর শতকরা ৩১ ভাগ শিশুর দেহে আর গুড়াকৃমি নেই৷

প্রতিবেদনের মুখ্য লেখক বেনজামিন স্পাইচ ডয়চে ভেলেকে জানিয়েছেন, “আফ্রিকা অঞ্চলে মানবদেহকে কৃমিমুক্ত করতে অ্যালবেনডাজল এবং মেবেনডাজল নামের যে দুটি ওষুধ প্রয়োগ করা হয় তার চেয়ে অক্সানথেল প্যামট অনেক বেশি কার্যকর৷”

এ ওষুধে প্রচলিত ওষুধের চেয়ে বেশি পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেও জানিয়েছেন সুইজারল্যান্ডের গবেষক বেনজামিন স্পাইচ৷ তিনি আরো জানান, “অ্যালবেনডাজল এবং অক্সানথেল প্যামট এক সঙ্গে খাওয়ালে শিশুদের দেহের সব গুড়ো ও ফিতাকৃমি মরে সাফ হবে৷ গবেষণা করেই নাকি এ বিষয়ে নিশ্চিত হয়েছেন তারা৷”

এতকিছুর পরও এ মুহূর্তে একটি দেশ ছাড়া বিশ্বের আর কোথাও অক্সানথেল প্যামট মানব শিশুদের খাওয়ানো যাবে না৷ শুধু ফিলিপিন্সে এখন কুকুরের এই ওষুধ মানুষের বাচ্চাদেরও খাওয়ানো হয়৷

১৯৭০-এর দশকেই সে দেশের বিজ্ঞানীরা এ ওষুধের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হয়ে সরকারের অনুমতি নিয়ে মানব শিশুদেরও খাওয়ানোর ব্যবস্থা করেছেন৷ তাদের এ উদ্ভাবনের খবর এতো বছর বহির্বিশ্বে অজানা ছিল!

সূত্র - poriborton.com

Please Login to comment and favorite this News
Next Health News: প্রবাসীদের মৃত্যুর কারণ অতিরিক্ত খরচ: মন্ত্রী
Previous Health News: ২৯২ চিকিৎসকের পদোন্নতি

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')