home top banner

খবর

৭২ ঘণ্টা পর জীবিত উদ্ধার
২৭ এপ্রিল, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   116

 সাভারে ভবন ধসের ৭২ ঘণ্টা পরও জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে কয়েকজনকে, এখনো নিখোঁজ রয়েছেন আট শতাধিক মানুষ।

 
ভয়াবহ এই ধসে নিহতের সংখ্যা ৩২৮ জনে পৌঁছেছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আড়াই সহস্রাধিক মানুষকে।
 
বুধবার সকালে ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে শনিবার সকালে ১৯ জনকে উদ্ধারের তথ্য জানায় সময় টেলিভিশন।
 
তবে  ধসে পড়া ভবনের সামনে স্থাপিত তথ্য কেন্দ্র থেকে পাওয়া তথ্যের সঙ্গে এর গরমিল রয়েছে।
 
উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী সকাল সাড়ে ১০টায় সাংবাদিকদের জানান, সকাল থেকে এই পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
 
তার বক্তব্যের পর সকাল ১১টার দিকে জীবিত অবস্থায় আরেকজনকে উদ্ধার করা হয়।
 
টেলিভিশনের চিত্রে দেখা গেছে, উদ্ধারকর্মীরা তাদের বের করে অ্যাম্বুলেন্সে তুলছেন। তাদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। 
 
তথ্যকেন্দ্র থেকে জানানো হয়, শুক্রবার সারাদিনে ১১৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
 
ধ্বংসস্তূপ থেকে শুক্রবার রাতেও বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে কয়েকজন অক্ষত রয়েছেন।
 
৫৬ শতাংশ জমির ওপর নির্মিত নয় তলা ওই ভবন ধসে পড়ে এখন তিন তলার উচ্চতা নিয়ে আছে। আর কনক্রিট কেটে কেটে ভেতরে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকর্মী দল। 
 
উদ্ধারকারীরা আশা দিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও জীবিত মানুষ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
 
জীবিত সর্বশেষ ব্যক্তিটিকে উদ্ধার না করা পর্যন্ত তল্লাশি চলবে বলে সরকারের নির্দেশ রয়েছে। সেই নির্দেশ অনুযায়ী কাজ চলছে বলে জানিয়েছে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া সামরিক বাহিনী।
 
মেজর জেনারেল সোহরাওয়ার্দী বলেন, “ম্যাসিভ অভিযানে আমরা এখন যাচ্ছি না। রাতে এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত হবে।”
 
জীবিতদের উদ্ধারের পাশাপাশি ধ্বংসস্তূপ থেকে লাশও উদ্ধার করা হচ্ছে।
তথ্য কেন্দ্র থেকে শনিবার সকালে জানানো হয়, এই পর্যন্ত নিহতের সংখ্যা ৩২৮, এর মধ্যে ৩১৮টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
শনিবার ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত আটটি মৃতদেহ উদ্ধার করা হয়। শুক্রবার ৩৪টি লাশ উদ্ধার হয়েছিল।
 
ভবন থেকে লাশ উদ্ধারের পর তা নিয়ে যাওয়া হচ্ছে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে নিখোঁজদের স্বজনরা জড়ো হয়ে আছেন।
 
মঙ্গলবার ফাটল দেখা দেয়ার পর বুধবার সকালে ধসে পড়ে সাভার বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত ‘রানা প্লাজা’। ৩৫ হাজার বর্গফুট ক্ষেত্রফলের এই ভবনে পাঁচটি পোশাক কারখানা ছিল।
 
ধসের সময় শ্রমিকসহ তিন হাজারের বেশি মানুষ ভবনে ছিল বলে ধারণা করা হচ্ছে। 
 
শ্রমিকদের অভিযোগ, ফাটল দেখা দেয়ার পর তারা ঢুকতে না চাইলেও কারখানা মালিকরা তাদের কাজে যোগ দিতে বাধ্য করেন। 
 
এর দুই গার্মেন্ট মালিককে গ্রেপ্তার করা হয়েছে।ভবন মালিক যুবলীগ নেতা সোহেল রানা পলাতক রয়েছেন। তবে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তার দুই স্বজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। 
 
 
 
source:http://bangla.bdnews24.com/bangladesh/article618508.bdnews

Please Login to comment and favorite this News
Next Health News: New transplant technology keeps organs 'alive' outside body
Previous Health News: Urgent Help Needed for Savar Tragedy

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')