home top banner

খবর

শিশুদের বয়সভিত্তিক বৃদ্ধি
১৪ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   155

শিশুর বাহ্যিক বৃদ্ধি দেখে অনেক সময়ই আমরা বুঝতে পারি শিশুটির মানসিক ও মস্তিস্কের বৃদ্ধি ঠিক মতো হচ্ছে কিনা। ভিন্ন ভিন্ন সময়ে শিশুর ভিন্ন ভিন্ন অংগ পূর্ণ বৃদ্ধি লাভ করতে পারে। এর একদম নির্দিষ্ট সময় কাল না থাকলেও একটা সীমারেখা আছে। নীচে তার কিছু উল্লেখ করা হলো।
তিন মাসঃ
শিশুকে এই সময় পিঠে বালিশ দিয়ে বসিয়ে দিলে সে সোজা হয়ে বসে থাকতে পারে, মাথা বা ঘাড় কাত হয়ে পরে যায়না। নিজের হাত নাড়িয়ে তা সে লক্ষ্য করে, চোখ ঘুরিয়ে সব কিছু লক্ষ্য করতে চায়, শব্দ শুনলে মাথা ঘুরিয়ে তাকাতে চায়। এ সময় সে তার মাকে ভালোভাবেই চিনতে পারে।
ছয় মাসঃ
এই সময় শিশু হাত দিয়ে তার খাবার বোতলটি ধরতে পারে, নিজে নিজেই উপুড় বা চিত হয় এমনকি হামাগুড়ি দেয়া শিখে ফেলে, বসিয়ে দিলে কোনো কিছুর সাহায্য ছাড়াই বসে থাকতে পারে এমনকি খেলনা একহাত থেকে অন্য হাতে নিতে পারে। এই সময় শিশু তার নিজের নাম ধরে ডাকলে বুঝতে পারে এবং তাকায়, কেউ কথা বললে সেদিকেও সে তাকাতে পারে, মাথা ঘুরিয়ে সব কিছু সে দেখতে চায়। মুখ ও ঠোট দিয়ে অস্পস্ট শব্দ করতে শেখে।
এক বছরঃ
৯ মাস বয়সেই শিশু কোনো শক্ত একটা কিছু ধরে দাঁড়িয়ে যেতে চায় এবং কখনো কখনো পারেও। ১ বছর বয়সে সে নিজেই শোয়া অবস্থা থেকে উঠে বসে এবং শক্ত কিছু ধরে নিজ়ে নিজেই হাটা শুরু করে দেয়। নিজে নিজে একা একা খেলা, কোনো কিছু প্রয়োজন হলে ইশারায় তা দেখিয়ে দেয়া এসবও সে তখন ভালোই পারে। শিশুকে এই সময় কোনো নির্দেশ দিলে সে টুকটাক বুঝতে পারে এবং তা মানতে চেষ্টা করে। এই সময় সে বেশ কিছু পরিচিত অর্থবোধক শব্দ বলতে শেখে।
দেড় বছরঃ
শিশু এই সময় হাটতে হাটতে সিড়ি বেয়ে উঠতে পারে এমনকি উলটো দিকেও হাটতে পারে। হাটার সময় হাতে একটা খেলনা ধরে রাখাটাও তার অভ্যাসে এসে যায়। নিজে নিজে কাপে করে দুধ খাওয়া, টয়লেটের প্রয়োজন হলে দেখিয়ে দেয়া কিংবা শরীরের ৩/৪ টা অঙ্গ চিনে তা বলা এসব সে ভালোই পারে এতোদিনে। ছবির বই এনে দিলে তা দেখে বেশ মজাও করতে শেখে। পরিচিত শব্দগুলো মিলিয়ে এক আধটা পুর্ন বাক্য বলে আত্মীয়স্বজনদের আনন্দের খোরাক হতে তার বেশ ভালোই লাগে এ সময়।
দুই বছরঃ
এই সময় শিশুটি চায় সবাই তার প্রতি মনোযোগী হোক, মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকাটাই তার যত বাসনা। বেশ দক্ষতার সাথে দৌড়াতে শেখে সে এসময়, পথের দু একটা বাধা ডিঙ্গিয়ে চলাতেও পারদর্শী হয়ে উঠে। দরজার হাতল ঘুরিয়ে খুলে ফেলা, নিজে নিজে জামা কাপড় পরে ফেলা কিংবা নাম ধরে ৪/৫ টা খেলনা চেয়ে বসতে পারে। দেখিয়ে দিলে কাগজে আকতে পারে লম্বা দাগ। এই সময় প্রায় গোটা পঞ্চাশেক অর্থবোধক শব্দ তার শব্দ ভান্ডারে জমা হয় এবং তা দিয়ে সে কথা বার্তা ভালোই চালিয়ে যেতে পারে।
 
 
Source : http://www.susastho.com/child/child-growth/43-development-milestone.html

Please Login to comment and favorite this News
Next Health News: ডায়াবেটিস ও স্মরণশক্তি সমস্যা
Previous Health News: Some Places of Your Home that Spreads Allergy

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')