home top banner

খবর

বুক জ্বালা-পোড়ার সমস্যা?
১২ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   121

 মাঝেমধ্যে বুকের মাঝখানে জ্বালা-পোড়াকে চিকিৎসাবিজ্ঞানে হার্ট বার্ন বলে। যদিও এটি হূৎপিণ্ডের সমস্যা নয়। সমীক্ষায় দেখা যায়, প্রতিদিন ২৫ মিলিয়ন লোক এবং ৪০ শতাংশ পূর্ণবয়স্ক নারী-পুরুষ জীবনের যেকোনো সময়ে এ উপসর্গে ভুগে থাকেন। গর্ভকালীন ৪০ থেকে ৮০ শতাংশ গর্ভবতী মায়ের এ সমস্যা প্রকট হয়ে দেখা দেয়।

 
ঝুঁকি
যাঁরা এ উপসর্গে ভোগেন, তাঁদের মধ্যে ৯৪ শতাংশ ব্যক্তি খাবারের তারতম্যের কারণে এবং ৫০ শতাংশ ব্যক্তি মানসিক চাপের কারণে এ সমস্যায় পড়েন। 
অ্যালকোহল, কালো গোলমরিচ, চকলেট, কফি, কোমল পানীয়, সিরকা, তৈলাক্ত খাবার, ভাজাপোড়া, আচার, টমেটো সস, কমলার রস, পেঁয়াজ, পিপারমিন্ট ইত্যাদি এই উপসর্গ বাড়ায়।
খাবার গ্রহণের পরপরই শুয়ে পড়া বা ব্যায়াম করা ভালো নয়।
পাকস্থলীর ওপর চাপ। যেমন একসঙ্গে বেশি খাদ্য গ্রহণ, স্থূলতা, গর্ভাবস্থা, শক্ত বেল্টের প্যান্ট পরা। 
দুশ্চিন্তা, মানসিক চাপ ও ধূমপান।
 
প্রতিরোধ 
বর্তমানে বুক জ্বালা-পোড়ায় নানা ধরনের ওষুধ ব্যবহূত হয়, যা চিকিৎসকের পরামর্শে সেবন করতে পারেন। তবে কিছু নিয়ম মেনে চললে সহজেই এটি এড়িয়ে চলা যায়।
যেসব খাবার ও পানীয় খেলে বুক জ্বলে তা চিহ্নিত করুন এবং এড়িয়ে চলুন।
ধূমপান পরিহার করুন।
একসঙ্গে বেশি না খেয়ে ঘন ঘন অল্প পরিমাণে খান।
খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না অথবা ব্যায়াম করবেন না। দু-তিন ঘণ্টা অপেক্ষা করুন।
অতিরিক্ত ওজন কমিয়ে ফেলুন।
 
 
 
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-06-12/news/359731

Please Login to comment and favorite this News
Next Health News: শিশুর ঠোঁট ও তালুকাটা জন্মের পরই পরিচর্যা দরকার
Previous Health News: নবজাতক সুস্থ আছে?

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')