home top banner

খবর

পরিবার পরিকল্পনায় ৫৩৬ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত
০২ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   122

 প্রায় ১৫ বছর পর পরিবার পরিকল্পনা সেবায় অস্থায়ী ভিত্তিতে চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সভায় শিগগিরই ৫৩৬ জন চিকিৎসক নিয়োগ করার সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর 
 
ডটকমকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা।
 
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে দেশজুড়ে ১৪০০ পদের বিপরীতে বর্তমানে ৫৫০ জন চিকিৎসক কর্মরত আছেন।
 
এই অধিদপ্তরের মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা পরিচালক ড. মোহাম্মদ শরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিকিৎসক স্বল্পতার কারণে মাতৃ 
 
ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোতে ১০১ জনের মধ্যে কমপক্ষে ৩০ জন সেবাবঞ্চিত হন।
 
পরিবার পরিকল্পনার চিকিৎসকদের জন্য কোনো ‘চাকুরি বিধি’ না থাকায় চিকিৎসক নিয়োগ সম্ভব নয় বলে এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন। তবে 
 
আগের নিয়োগও অস্থায়ী ভিত্তিতেই হয়েছিলো।
 
বর্তমান সরকার একটি চাকুরি বিধি প্রণয়নের প্রক্রিয়া শুরু করলেও আমলাতান্ত্রিক জটিলতায় এর কোনো অগ্রগতি হচ্ছে না বলে কর্মকর্তারা 
 
জানিয়েছেন।
 
এর আগে স্বাস্থ্য বিভাগের জন্য অস্থায়ী ভিত্তিতে চার হাজার চিকিৎসক নিয়োগ করেছিলো সরকার।
 
 
Soorce: http://bangla.bdnews24.com/health/article630497.bdnews

Please Login to comment and favorite this News
Next Health News: ডব্লিউএইচও নির্বাহী পরিষদে অটিজম প্রস্তাব অনুমোদ
Previous Health News: ধূমপান নিয়ন্ত্রণে টাস্কফোর্স হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')