home top banner

স্বাস্থ্য টিপ

নিউমোনিয়া শিশু মৃত্যুর কারণ হতে পারে
১৪ নভেম্বর, ১৩
Tagged In:  Child Health  child care  pneumonia  
  Viewed#:   156

pneumonia-in-childrenনিউমোনিয়া শিশুদের জন্য একটি আতঙ্কের নাম। বড়দের তুলনায় শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকার ফলে অনেক সময় নিউমোনিয়া শিশুর মৃত্যুর কারণ হতেপারে। মূলত নিউমোনিয়া ফুসফুস এবং শ্বাস-প্রশ্বাসজনিত প্রদাহ হলেও ভাইরালইনফেকশন এবং ব্যাক্টেরিয়া থেকে নিউমোনিয়া হবার প্রবণতা বেশি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. এ টি এমআতিকুর রহমান বলেন, ‘‘ফুসফুসের ইনফেকশনের নাম হচ্ছে নিউমোনিয়া।ব্যাক্টেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ইত্যাদি বিভিন্ন কারণে নিউমোনিয়া হতে পারে।পরিবেশের উপর ক্ষতিকর কেমিক্যালের যে প্রভাব সেটিও নিউমোনিয়া হবার অন্যতমএকটি কারণ।”

প্রাথমিকভাবে জ্বর, শ্বাস-কষ্ট, বুকের দুধ নিয়মিত খেতে না চাওয়া, এবংস্বাভাবিক খাদ্য গ্রহণে অনীহা শিশুর নিউমোনিয়ার লক্ষণ হিসেবে বিবেচিত হয়।

নিউমোনিয়ার কারণ নিউমোকক্কাস নামক ব্যাক্টেরিয়াটি সবচেয়ে বিপদজনক শিশুরফুসফুসের জন্য। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশ, যেখানে জনবহুল পরিবেশের কারণেপুষ্টিহীনতা একটি স্বাভাবিক ঘটনা, সেখানে শিশুদের আক্রান্ত হবার সম্ভাবনাথেকেই যায়।

যখন একটি শিশু নিউমোনিয়াতে আক্রান্ত হয়, তখন তার অক্সিজেনের ঘাটতি দেখাদেয়। অক্সিজেনের ঘাটতি মানেই শিশুর শ্বাস-কষ্ট। শেষ পর্যন্ত এই শ্বাস-কষ্টমৃত্যুর দুয়ারে নিয়ে যেতে পারে শিশুকে। অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায়বাংলাদেশে নিউমোনিয়ায় মৃত্যুহার বেশি।
 
জলবায়ু পরিবর্তনের ফলে এখন নিউমোনিয়াতে আক্রান্ত হবার সময়ও পাল্টে গেছে। এনিউমোনিয়া থেকে শিশুকে মুক্ত রাখার সবচেয়ে ভাল উপায় হচ্ছে জন্মের পরই ৬মাসবয়স পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানো  ও জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করাএবং মা ও পরিবারের সকলের সচেতনতা বৃদ্ধি করা।কারণ প্রতিকারের চেয়ে সবচেয়েউত্তম হচ্ছে রোগ প্রতিরোধ করা। সূত্র: ভোয়া


সূত্র - natunbarta.com

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: জেনে রাখা ভাল
Previous Health Tips: টিপস্

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')